শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আগামী বর্ষায় জলাবদ্ধতা নিরসনে এখনি কার্যকর উদ্যোগ নেয়া জরুরি: শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

আমরা চাটগাঁবাসীর ১৯ দফা উন্নয়ন প্রস্তাবনার উপর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন,’আগামী বর্ষা আসার আগেই জলাবদ্ধতা নিরসনে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। চট্টগ্রামের জলাবদ্ধতা মানবসৃষ্ট, মেগা প্রকল্প সময়মত শেষ না করা ও অপরিকল্পিত নগরায়নের জন্য দায়ী। এই সমস্যা স্থায়ী সমাধানের জন্য দ্রুত সময়োপযোগী ও কার্যকর নতুন মাস্টারপ্লান তৈরি সময়ের দাবি।’

আজ বুধবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় দেওয়ানবাজারস্থ মহানগরী জামায়াতের কার্যালয়ের কনফারেন্স রুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী এবং ‘আমরা চাটগাঁবাসী’র যৌথ মতবিনিময় সভায় ১৯ দফা তৃণমূল উন্নয়ন প্রস্তাবনা উপস্থাপনকালে সভাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন।

মতবিনিময় সভায় চাটগাঁবাসীর নেতৃবৃন্দের দাবি, গত তিন দশকে চট্টগ্রামের মতো মেগাসিটির জন্য কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হয়নি। এ কারণে অপরিকল্পিত নগরায়নের ফলে জলাবদ্ধতাসহ নানা সমস্যা দিন দিন তীব্রতর হচ্ছে। নেতৃবৃন্দ বলেন, এ মুহূর্তে নতুন প্রকল্প গ্রহণ না করে চলমান মেগাপ্রকল্পগুলোর দ্রুত সমাপ্তি নিশ্চিত করার পাশাপাশি একটি আধুনিক ও বহুমুখী মাস্টারপ্লান তৈরির উদ্যোগ নেওয়া জরুরি।

সভায় ‘আমরা চাটগাঁবাসী’র সেক্রেটারি জেনারেল এবিএম ইমরানের প্রস্তাব উপস্থাপনা ও সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, আমরা চাটগাঁবাসীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল। আমরা চাটগাঁবাসী রিসার্চ সেলের কো-অর্ডিনেটর ওয়াসী উদ্দিন আনসারী, সাংবাদিক কামরুল হুদা, ডা. ফজলুল হক সিদ্দিকী, উত্তম কুমার আচার্য্য, প্রকৌশলী আব্দুল বাতেন, কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন খালেদ, জানে আলম চৌধুরী, ডা. আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার তৌহিদুল আলম চৌধুরী, রাশেদুল আজীজ, ফরহাদ উদ্দীন সোহাগ, কবি জসিম উদ্দিন, শাখাওয়াত ইলাহী শিবলী প্রমুখ।

দাবি ও প্রস্তাবনা: নেতৃবৃন্দ চট্টগ্রামের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব দূর করে সময়োপযোগী মাস্টারপ্লান তৈরি এবং নগরবাসীর নিত্য সমস্যা সমাধানে মেয়রকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই...

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

আরও পড়ুন

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...