শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

প্রাইভেটকারে ফেনসিডিলের চালান;গ্রেফতার মাদক কারবারি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলা এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করে ২৯৯ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একইসঙ্গে প্রাইভেটকারের চালক  মো. মুরাদ হোসেনকে (২৭) আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক মুরাদ কুমিল্লা কোতোয়ালি থানার পূর্ব রেসকোর্স এলাকার -মো. শহীদ হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, প্রাইভেটকারটি ফেনসিডিলের একটি চালান নিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। গোপনে সংবাদ পেয়ে চট্টগ্রাম শহরে পৌঁছার আগেই চালানটি আটক করা হয়।

চট্টগ্রাম র‍্যাবের উপ-পরিচালক মো. সাদমান সাকিব বলেন, জব্দ হওয়া ফেনসিডিলের বর্তমান বাজারমূল্য আনুমানিক ৩ লাখ টাকা। এ ঘটনায় আটক মুরাদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তিনি প্রায় সময় কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় বিক্রি করে থাকেন।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ ফেনসিডিলসহ মুরাদকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...