শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

শেখ হাসিনাসহ গণহত্যা ও গুমের সাথে জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল

অনলাইন ডেস্ক

গুম এবং জুলাই-আগস্টে গণহত্যা সঙ্গে যুক্ত থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।‌

মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি বলেন, বিভিন্ন অপরাধে ৯৭ জনের পাসপোর্ট‌ বাতিল করা হয়েছে। এর মধ্যে জুলাই বিপ্লবে গণহত্যায় জড়িত ৭৫ জন এবং গুমের সঙ্গে যুক্ত থাকায় ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়।

তিনি আরও বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে সেটি ভারতকেও জানানো হয়েছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা শেখ হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করেছে।

উপ-প্রেস সচিব বলেন, পাসপোর্ট নিয়ে একটা সুখবর আছে। বাংলাদেশি নাগরিকরা ই-পাসপোর্টের আবেদন করলে পাসপোর্ট প্রস্তুত হওয়ার পর একটা এসএমএস পান। এসএমএস সার্ভিসটা শুধু বাংলাদেশের ভেতরে চালু আছে। এসএমএস সার্ভিসটা প্রবাসীদের জন্য বিদেশেও চালু হচ্ছে।

তিনি বলেন, এছাড়া দাফতরিক জটিলতার কারণে প্রবাসীদের এক লাখ ৯৭ হাজার মেশিন রিডেবল পাসপোর্ট প্রিন্টিংয়ের জন্য আটকা ছিল। গত তিন সপ্তাহে এক লাখ ৮২ হাজার ৭৪৫টি পাসপোর্ট বিভিন্ন দূতাবাসে পৌঁছানো হয়েছে। এর বাইরে পাসপোর্ট সেবা সহজ ও পাসপোর্ট অফিস দালালমুক্ত করতে এজেন্ট নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের বই ছাপার কাজ চলতি মাসের মধ্যে শেষ হবে জানিয়ে আজাদ মজুমদার বলেন, এবার সময়মতো অনেকেই বই পায়নি, এ জন্য সরকার আন্তরিকভাবে দুঃখিত। দেশেই সব বই ছাপা হচ্ছে বলে কিছুটা দেরি হচ্ছে।

এ সময় প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, গতকাল জামায়াত আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। নির্বাচন, সংস্কার, জাতীয় ঐক্য, ব্যাংকিং সেক্টরের সমস্যাসহ নানা ইস্যুতে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে।

তিনি বলেন,৩১ ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট দেওয়ার কথা ছিল। তারা জানিয়েছে, ঠিক সময় কাজগুলো শেষ করতে পারেননি। কেউ কেউ সময় বাড়িয়েছিলেন। অন্তর্বর্তী সরকার আশা করছে, ছয়টা কমিশনের মধ্যে পাঁচটি কমিশন ১৫ তারিখের মধ্যে রিপোর্ট জমা দেবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন ও রাষ্ট্রের কল্যাণে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করবেন।তিনি বলেন, ‘রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে আমি দল, সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের...