বুধবার, ২২ জুলাই ২০২৬

নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়ায় চট্টগ্রাম ও খুলনায় সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সেফ গার্ড-২০২৪’ এর অংশ হিসেবে চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার “Maritime Domain Awareness-2024” আজ সোমবার ৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সেমিনার চট্টগ্রামে এরিয়া মাল্টিপারপাস হলে এবং খুলনায় নৌবাহিনী ঘুাটি বানৌজা তিতুমীর এ অনুষ্ঠিত হয়। সমুদ্র সম্পদ ব্যবহারকারী সংস্থাসমূহের মধ্যে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত সেমিনারদ্বয়ে যথাক্রমে চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী এবং খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল গোলাম সাদেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে অনুষ্ঠিত সেমিনারে সমুদ্রপথে নিরাপদ বাণিজ্যিক সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তায় সামুদ্রিক খনিজ সম্পদের ব্যবহার, মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, দেশের অভ্যন্তরীণ নৌ পথসমূহের নাব্যতাসংকট ও এ থেকে উত্তরণের উপায়, পরিবেশ বান্ধব সামুদ্রিক শিল্প উন্নয়ন এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষাসহ সমুদ্র সম্পদের নিরাপত্তা রক্ষার চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সেমিনারে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ কোস্টগার্ড, বিএসএমআরএমইউ, বাংলাদেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মেরিন ফিসারিজ একাডেমি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিআইডব্লিউটিএ, চট্টগ্রাম কাস্টম’স হাউজ, বিএনসিসি, Bangladesh Oceanography Research Institute (BORI), পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড এবং অন্যান্য মেরিটাইম সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এদিকে খুলনায় অনুষ্ঠিত সেমিনারে ‘মোংলা বন্দর কর্তৃপক্ষের সক্ষমতাবৃদ্ধি’,‘অভ্যন্তরীণ নৌ পথসমূহের নাব্যতাসংকট ও এর থেকে উত্তরণের উপায়’,‘টেকসই জাহাজ নির্মাণ প্রক্রিয়া এবং পরিবেশ বান্ধব সামুদ্রিক শিল্প উন্নয়ন’, ‘সামুুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও অভ্যন্তরীণ জলাশয়ে দূষণ প্রতিরোধ কৌশলসমূহ’,‘মাছ ধরার নিষেধাজ্ঞা চলাকালে উপক‚লীয় জনগোষ্ঠীর জন্য বিকল্প কর্মসংস্থানের নিশ্চিত করা’ প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এছাড়াও সেমিনারে উপস্থিত মেরিটাইম বিশেষজ্ঞরা সুনীল অর্থনীতির উন্নয়নে একটি সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নের উপর গুরুত্বারোপ করেন।

উক্ত সেমিনারে সেনা, নৌ ও বিমান বাহিনী, মোংলা বন্দর কর্তৃপক্ষ, কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট, বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন, খুলনা শিপইয়ার্ড লিঃ, যশোর বিমানবন্দর, বিআইডব্লিউটিএ, মৎস্য অধিদপ্তর, মোংলা কাস্টম’স হাউজ এর মনোনীত প্রতিনিধিগণ এবং খুলানা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের দেবতাখুম পর্যটন কেন্দ্র চার শর্তে ভ্রমণ

বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম আজ থেকে পুনরায় পর্যটকদের...

চট্টগ্রামে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের এবং...

দুর্যোগকালে সরকারের সঙ্গেবেসরকারি উদ্যোগ প্রয়োজন: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, বর্তমান সরকার...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় পদকপ্রাপ্তদের চবি শারিরীক শিক্ষা বিভাগের সংবর্ধিত

সম্প্রতি সম্পন্ন আন্ত বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় পদক প্রাপ্তদের সংবর্ধিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলে বন্দর ও সিটি কর্পোরেশনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

বান্দরবানের দেবতাখুম পর্যটন কেন্দ্র চার শর্তে ভ্রমণ

বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম আজ থেকে পুনরায় পর্যটকদের জন্য খোলে দেওয়া হয়েছে। তবে দেবতাখুম ভ্রমণে যেতে হলে উপজেলা প্রশাসনের চারটি শর্ত অবশ্যই মেনে...

চট্টগ্রামে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের এবং পণ্যের মেয়াদ নির্ধারণে অনিয়মের অভিযোগে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা...

দুর্যোগকালে সরকারের সঙ্গেবেসরকারি উদ্যোগ প্রয়োজন: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। দেশের দুর্যোগকালে জনকল্যাণে সরকারের সঙ্গে বেসরকারি উদ্যোগকে এগিয়ে আসতে হবে।গত ১৮ জুলাই বোয়ালখালীতে...

চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী

চট্টগ্রাম রেঞ্জের নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী।মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা...