সোমবার, ২৯ জুন ২০২৬

পাঁচলাইশে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে ‘ওসি নেজাম’

নিজস্ব প্রতিবেদক

কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন চট্টগ্রামের পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েন তিনি ।

এসময় তাকে শারীরিকভাবে লাঞ্চিতও করা হয়তাঁর কলার ধরে টেনেহিঁচড়ে পরনের শার্ট ছিঁড়ে ফেলে উত্তেজিত্ত নেতাকর্মীরা।এ সময় ওসি থাকাকালীন নির্যাতনের নানা অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করছিলেন তারা।শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো থানার সামনে অবস্থান করছেন বি এন পি’র নেতা কর্মীরা।ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন।তিনি জানান,’কোতোয়ালী থানার সাবেক ওসিকে আমাদের হেফাজতে নিয়েছি। থানার সামনে বিক্ষোভ চলছে বিস্তারিত পড়ে জানানো হবে।’

প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, বেলা আড়াইটার দিকে ব্যক্তিগত গাড়িতে ছেলের পাসপোর্ট আনতে পাসপোর্ট অফিসের সামনে আসেন পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিন। এ সময় আশপাশে থাকা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নেজাম উদ্দিনকে দেখতে পেয়ে ছুটে আসেন। তখন তাঁর সঙ্গে তাঁদের হাতাহাতি হয়। মারধরের কারণে তাঁর পরনে থাকা শার্ট ছিঁড়ে যায়।

ওই সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন ‘ওসি নেজাম দ্বায়িত্বে থাকাকালীন নানাভাবে নির্যাতন, নিপীড়ন ও হয়রানি করেছেন। বিনা কারণে গ্রেপ্তার করেছেন। চাঁদাবাজি করেছেন। অনুমতি থাকা সত্ত্বেও বিএনপিকে কর্মসূচি পালন করতে দেননি নেজাম উদ্দিন। আর তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তার করতে হবে।’

নেজাম উদ্দিন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী, বাকলিয়া, সদরঘাট থানায় অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি পটিয়া থানার ওসি হিসেবে দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি কুমিল্লায় সিআইডিতে পরিদর্শক পদে দায়িত্বে আছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের ভোগান্তি ও উদ্বেগ কমাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা...

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার...

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ...

কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার...

আরও পড়ুন

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পৃথিবীতে যে শিশু আসবে সেই নবাগতকে স্বাগত...

চুনতি রেঞ্জে হাতির আক্রমণে খাদে পড়ে আহত শ্রমিক

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের চুনতি রেঞ্জের আজিজনগর বনবিটে বাগান সৃজনের কাজ করার সময় বন্যহাতির আক্রমণে ফিরোজ আহামদ (৬৮) নামে...

চট্টগ্রামের সাতকানিয়া নিখোঁজ বৃদ্ধের লাশ মিলল পুকুরে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি পুকুর থেকে নিখোঁজ ইলিয়াস (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজন পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর...

রাউজানে ভাইয়ের হাতে ভাই খুন

রাউজানে জেঠাতো ভাইয়ের হাতে মোহাম্মদ আবদুল মন্নান সওদাগর নামে ৩৭ বছর বয়সী এক যুবক খুন হয়েছেন বলে জানা গেছে।রবিবার (২৮ জুন) দিবাগত রাত ২টায়...