সোমবার, ২০ এপ্রিল ২০২৬

পোষ্য কোটা বাতিলসহ ৯ দফাতে চবি শিক্ষার্থীদের ফের মানববন্ধন

সালাউদ্দিন সাকিব,চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পোষ্য কোটা বাতিল, ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো ও চাকসু নির্বাচনসহ নয় দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

রবিবার (৫ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, দ্রুত সময়ের মধ্যে আমাদের নয় দফা দাবির বাস্তবায়ন করতে হবে। কোটা বাতিলের আন্দোলনে জুলাই আগস্টে দেশব্যাপী একটা বিপ্লব হয়ে গেছে। কিন্তু, সেই কোটা পদ্ধতি আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এখনও রয়েছে। এমন কোটা অযৌক্তিক এবং বৈষম্যমূলক। এই ধরণের কোটা পদ্ধতি বাতিল করতে হবে, যেন শিক্ষার্থীরা তাদের মেধাকে কাজে লাগিয়ে উচ্চশিক্ষায় অংশগ্রহণ করতে পারে। প্রতিবছর ভর্তি ফি বাড়ানো হয়। এটা অন্যায্য। এমন হতে থাকলে অনেকেই আছে যারা পরীক্ষা দিতে পারবে না।

শিক্ষার্থীরা আরও বলেন, পোষ্য কোটার মতো বৈষম্যমূলক ব্যবস্থা বাতিল করতে হবে। মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের সুযোগ দিতে হবে। এছাড়া, প্রতি বছর ভর্তি ফি বৃদ্ধির অন্যায্য সিদ্ধান্ত পরিবর্তন করা প্রয়োজন। এটি বহুমুখী বৈষম্য তৈরি করছে এবং অনেক মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

তারা আরও বলেন, “আমাদের দাবি মানা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো। প্রয়োজনে অতীতের মতো আরও দৃঢ় পদক্ষেপ নেবো।”

প্রশাসন থেকে জানা গেছে, পোষ্যকোটাসহ শিক্ষার্থীদের পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবি পর্যালোচনায় চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মো. শামীম উদ্দিন খানের সভাপতিত্বে একটি কমিটি গঠন করা হয়েছে, যা আগামীকাল আন্দোলনরত শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকল অংশীদারের সাথে বৈঠক করে যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক রাফি, সহ-সমন্বয়ক আব্দুর রহমান, আজাদ হোসেন (মার্কেটিং বিভাগ), বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ (ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন) বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে বোয়ালখালী মৎস্য অধিদপ্তর।শনিবার (১৮ এপ্রিল)...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে তাদের আরো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...