মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

চট্টগ্রাম নিউজ :

নতুন রাজনৈতিক দল ‘দেশ জনতা পার্টি’র আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। অ্যাডভোকেট ইকবাল কবিরকে প্রধান উপদেষ্টা করে এ দলের আত্মপ্রকাশ হলো।

শনিবার (৪ জানুয়ারি) ঢাকার কারওয়ান বাজারের ইডিবি ট্রেড সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

মো. নুর হাকিমকে চেয়ারম্যান এবং ইদ্রিস আলী নান্টুকে সাধারণ সম্পাদক করে ১০৫ সদস্যের কার্যনির্বাহী কমিটির নামও ঘোষণা করেছে দলটি।

দলের ঘোষণাপত্র পাঠ করার সময় চেয়ারম্যান নুর হাকিম বলেন, দলটির লক্ষ্য একটি সুখী, সমৃদ্ধ, উন্নত, ন্যায়সঙ্গত, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক, উদার গণতান্ত্রিক ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা।

তিনি উল্লেখ করেন, দেশ জনতা পার্টি ২০১৬ সালের ১২ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। ‘জনগণের প্রতিনিধিত্ব করা, তাদের মানবিক মুক্তি ও কল্যাণ নিশ্চিত করা এবং জাতি গঠনে অবদান রাখা’ ছিল দলটির মূল উদ্দেশ্য।

দলটি এমন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে যা দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণমুক্ত; যেখানে পূর্ণ কর্মসংস্থান, পরিষ্কার জলবায়ু এবং পরিবেশ সুরক্ষার নিশ্চয়তা থাকবে।

সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ দেশ জনতা পার্টি, সাম্প্রদায়িক বিভেদমুক্ত একটি মানবিক, নিরাপদ এবং বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করবে।

দলটি সংবিধানের প্রতি আস্থা ও সম্মান বজায় রাখার পাশাপাশি মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেছে। কর্মসংস্থান, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার মতো মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি সংবিধানগত, নাগরিক ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে।

দলটি ইউনিয়নভিত্তিক প্রশাসনিক উন্নয়ন, আইনের শাসন, এবং নির্বাচনি ক্ষমতায়ন বাস্তবায়নে কাজ করতে চায়।

একটি ভারসাম্যপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে দেশ জনতা পার্টি আইনের শাসন, বাকস্বাধীনতা, সমতা এবং ভোটাধিকার সুরক্ষায় নিবেদিত। এটি শোষণ ও অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করে একটি অহিংস ও নিরাপদ বাংলাদেশ গড়তে দৃঢ়প্রতিজ্ঞ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ এপ্রিল সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেম (৫৭) টানা ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছেন।সোমবার (২০ এপ্রিল)...

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...