শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

৩১ দফা বাস্তবায়নের আলোচনা সভায় শেখ মহিউদ্দিন

ভোটে নির্বাচিত সরকারই জনগণের উন্নয়নে শতভাগ ভূমিকা রাখতে পারে’

সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন বলেছেন, সংসদে বসেই দেশের সকল সমস্যার সমাধানের পথ খুঁজতে হবে। অনির্বাচিত নয়, প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারই জনগণের উন্নয়নে শতভাগ ভূমিকা রাখতে পারে। যা অনির্বাচিত সরকারের পক্ষে সম্ভব নয়। আর জনগণের জীবন মান উন্নয়নে বিএনপির মত শক্তিশালী নির্বাচিত রাজনৈতিক সরকার প্রয়োজন। অনির্বাচিত সরকার থাকলে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হতে হয়ে  এ সোনার বাংলা একদিন ব্যর্থতায় পর্যবসিত হতে পারে । ফলে অতীতের ন্যায় দেশের জনগণের দুঃখ-কষ্ট থেকেই যাবে।

শুক্রবার (৩জানুয়ারি) রাতে সাতকানিয়া পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে দলীয় নেতা-কর্মীদের সাথে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।।

অধ্যাপক শেখ মহিউদ্দিন আরও বলেন, রাজনীতির মূলমন্ত্রই হচ্ছে মানুষের কল্যাণ সাধন। অতীতে আওয়ামী লীগ সরকার কল্যাণ তো দূরের কথা, বড় বড় প্রকল্প সৃষ্টি করে দেশের টাকা আত্মসাৎ করে জনরোষের কারণে বাধ্য হয়ে দেশ ছেড়ে  পালিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। এর মধ্যে বর্তমান বিএনপির কর্ণধার তারেক রহমান দেশ ও দেশের মানুষকে দুর্নীতিবাজ ও লুটেরাদের কাছ থেকে মুক্ত করতে ৩১ দফা ঘোষণা করেছেন। তাই দলীয় নেতাকর্মীদের ৩১ দফা বাস্তবায়নে জনগণের সাথে একাকার হয়ে কাজ করতে হবে।

পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,  দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য নওয়াব মিয়া, জসিম উদ্দিন আবদুল্লাহ, সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এরশাদুর  রহমান রিটু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপক  রমজান আলী চেয়ারম্যান, পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও  দক্ষিণ জেলা বিএনপি নেতা মাহমুদুর রহমান মান্না ।

দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সাজেদুল আলম মিন্টুর সঞ্চালনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন, আবুল হোসেন, হাজী আহমদ কবির , আবদুল গফুর, ফরিদুল  আলম, নজরুল ইসলাম, আবুল কাশেম, ইদ্রিস বাবুল, হাসান আলী, দিদারুল আলম, জোনাইদুল হক চৌধুরী মকসুদ, আব্দুর রহমান, ইলিয়াস মানিক, মো. ইসমাইল, এনামুল হক, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, জয়নাল আবেদীন, আরিফ মইনুদ্দিন শিপন, তৌহিদুল ইসলাম চৌধুরী, ওমর করিম, রেজাউল করিম রেজা, মোহাম্মদ ইদ্রিস, আবু হানিফ, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ সায়েম,  আহমদ সৈয়দ, মো. রতন, নাজিম উদ্দিন ও এরশাদ হোসাইন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...

চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১১টি বিভিন্ন মডেলের চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়কারী সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেপ্তার...