সোমবার, ২৯ জুন ২০২৬

বাজারে কমেছে সবজির দাম স্বস্তি ফিরেছে জনমনে

বোয়ালখালী প্রতিনিধি

দুই সপ্তাহ আগেও বাজারে যেসব সবজির দাম ছিলো ৫০-৭০ টাকা কেজি। বর্তমানে সেই সবজির দাম অর্ধেক কমে আসায় জনমনে স্বস্তি ফিরেছে।
উৎপাদন ভালো হওয়ায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বিভিন্ন বাজার শীতকালীন সবজিতে এখন সয়লাব । ফলে দামে স্বস্তি ফেরায় স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন ক্রেতারা।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার নুরুল্লা মুন্সীর হাট, শাকপুরা বাজার, পৌর সদর কাঁচা বাজার, চৌধুরী হাটসহ আশেপাশের কয়েকটি খুচরা বাজারে ক্রেতা-বিক্রেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

পৌর সদরের কাঁচা বাজারে সবজি কিনতে আসা গৃহবধূ শাহনাজ পারভিন বলেন, সপ্তাহ দুয়েক আগে বোয়ালখালীতে সবজির দাম কেজিতে ২০, ৩০ বা ৪০ টাকা পর্যন্ত বেশি ছিল। এখন সেটা নেই। কিছু সবজিতে হয়তো ৫, ১০ টাকার পার্থক্য আছে। সেটা তেমন বেশি কিছু না।

পৌর সদরের কাঁচা বাজারে সবজি কিনতে আসা কলেজ শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন , ‘বাজারে প্রচুর শীতকালীন সবজি এসেছে। দাম অনেকটাই কমে গেছে৷ কিছুদিন আগে তো বাজার ছিলো চড়া৷ দামটা নিয়ন্ত্রণে থাকলে মনটা ভালো থাকে। নতুন বছরের শুরতেই এটা আমার জন্য স্বস্তির।’
সবজি বিক্রেতা আবদুল মান্নান বলেন,’শীতকালীন সবজির ফলন হয়েছে ভালো। সবখানেই এখন সবজি পাওয়া যায়৷ এজন্য দাম কমে যাচ্ছে৷ যদি বৃষ্টি না হয় তাহলে আরো কমবে। তবে রপ্তানি করতে পারলে কৃষকরা ভালো দাম পেতো৷’

হৃদয় নামের আরেক ক্রেতা বলেন, আগে ৩-৪ শ টাকার সবজি কিনলে চোখে পড়তো না। এখন ১০০- ১৫০ টাকায় থলে ভর্তি সবজি পাওয়া যাচ্ছে।
তাই কিনতে ভালোই লাগছে।

শীতের শুরুতে চড়া দামে বিক্রি হয়েছে ফুলকপি ও বাঁধাকপি। তবে এসবের দাম প্রায় দুই-তৃতীয়াংশ কমেছে।

বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, প্রতি কেজি ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। কিছুদিন আগেও এর দাম ছিল ৫০ থেকে ৬০ টাকায়। শিমের দাম কমেছে তিন থেকে চারগুণ। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। মৌসুমের শুরুতে এর কেজি ছিল ১২০ টাকা।

এ ছাড়া বেগুন রকমভেদে ৩০ থেকে ৪০ টাকা, শসা, বরবটি, খিরা, দেশি গাজর ও টমেটো ৫০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। নতুন আলু বিক্রি হয়েছে ৫০ টাকা কেজি। এছাড়া কাঁচামরিচ ৫০, ধনে পাতা ৪০, পেয়াজ পাতা ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আঁটি প্রতি ১০ টাকা কমেছে শাকের দামও। কপিশাক, লালশাক ১৫ টাকা এবং পালংশাক সরিষাশাক ২০ টাকায় পাওয়া যাচ্ছে।
বিক্রেতারা বলেন, এখন বাজারে প্রচুর সবজি। কম দামে কিনে কম দামেই বিক্রি করছি। দাম বেশি থাকলে আমাদের খরচও বেড়ে যায়। দাম কম হলে
ক্রেতারাও সন্তুষ্ট থাকেন।

তবে সবজির দাম কমলেও কেজিতে ৩০-৪০ টাকা বেড়েছে মুরগির দাম। গত সপ্তাহে ব্রয়লার মুরগীর কেজি ছিল ১৬০, লেয়ার ৩০০, সোনালি মুরগী ২৮০ ও দেশি মুরগী ৫০০-৫৫০ টাকা বিক্রি করলেও সপ্তাহের ব্যবধানে প্রতিটি মুরগির কেজিতে ৪০-৫০ টাকা বেড়ে গেছে। এব্যাপারে বাজার নজরদারিজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সাধারণ ক্রেতারা।

এদিকে বাজারদর সহনশীল রাখতে মনিটরিং করেছে উপজেলা প্রশাসন । যেকোনও অজুহাতে যাতে কেউ যেন কোন পণ্যের দর বাড়তি না নেয় সেজন্য উপজেলা প্রশাসন তৎপর রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা। তিনি বলেন, অতি লাভের আশায় যদি কেউ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার...

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ...

কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার...

চুনতি রেঞ্জে হাতির আক্রমণে খাদে পড়ে আহত শ্রমিক

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের...

চট্টগ্রামের সাতকানিয়া নিখোঁজ বৃদ্ধের লাশ মিলল পুকুরে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি পুকুর থেকে নিখোঁজ ইলিয়াস (৭৫)...

আরও পড়ুন

কবিয়াল রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপনে আহ্বায়ক কমিটি গঠন

আধ্যাত্মিক মহাপুরুষ, গণমুখী কবিয়াল জনক রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।আগামী ৯ মে (২৬ শে বৈশাখ ১৪৩৩ বাংলা) এই...

প্রকৃতিতে কচুরিপানা ফুলের নির্মল নান্দনিকতা, টিকে থাকার সক্ষমতা কম বলেই কদর নেই

বদ্ধ জলাশয়ে অযত্নে অবহেলায় বেড়ে ওঠে কচুরিপানা। দলবেঁধে ফোটা কচুরিপানা ফুলের সৌন্দর্য প্রকৃতিতে যোগ করেছে এক নির্মল নান্দনিকতা। টিকে থাকার সক্ষমতা কম বলেই কদর...

বোয়ালখালীতে শ্রমিক বিক্ষোভে দুই সাংবাদিকদের ওপর হামলা

বোয়ালখালী উপজেলার এন. মোহাম্মদ প্লাস্টিক কারখানায় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ করছে শ্রমিকরা। এ সময় শ্রমিকরা উপস্থিত সাংবাদিক পুলিশের ওপর চড়াও হয়ে মারধর করে।...

বোয়ালখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

বোয়ালখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।আজ ৮...