ফটিকছড়িতে পাইন্দং ফাউন্ডেশন ও উপজেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের সার্বিক তত্ত্বাবধায়নে জুলাই শহীদদের স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্ভোধন করা হয়েছে।
২ জানুয়ারী (বৃহস্পতিবার) রাতে পাইন্দং গাউসিয়া আহমদিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত উদ্ভোধনী খেলার উদ্ভোধন করেন জামায়াত ইসলামী ফটিকছড়ি থানা শাখার সাবেক আমীর মাষ্টার নাজিম উদ্দিন সিকদার।
জামায়াত ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্বশীল নবীর হোসেন মাসুদের সভাপতিত্বে ও মো.রেজাউল করিমের সঞ্চালনায় খেলায় প্রধান অতিথি ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নাসির উদ্দিন।
এতে সংবর্ধিত অতিথি ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন ফটিকছড়ি থানার সভাপতি গাজী মুহাম্মদ বেলাল উদ্দিন, পাইন্দং ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. এরশাদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, জামায়াত ইসলামী ফটিকছড়ি থানার সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ, ব্যবাসায়ী ফোরকানুল আমীন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জি. বেলাল উদ্দিন মুন্না, জাকির হোসেন, পাইন্দং ফাউন্ডেশনের সভাপতি মো. সালাহ উদ্দিন, ব্যবসায়ী সেনাউল করিম, বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি কামরুল হাসান ওমর, এইচ এম ইমরান প্রমুখ।
