সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ডেকে নিয়ে পায়ের ‘রগ কেটে’ শ্রমিক দল সভাপতিকে হত্যা

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ডে মীর আরমান হোসাইন নামে এক শ্রমিক দল নেতাকে রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। তিনি সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছিন্নমূল এলাকায় একটি চায়ের দোকানে বসেছিলেন আরমান হোসাইন। এ সময় তাঁর মোবাইল ফোনে একটি কল আসলে তিনি সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর তিনি পাশ থেকে বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে থাকেন। পরে স্থানীয়রা গিয়ে দেখেন, আরমানের পায়ের রগ কাটা ও শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন। দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। যুবদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. নয়ন বলেন, মীর আরমানকে কে বা কারা খুন করেছে তা এখনও জানা যায়নি। তিনি দোকানে বসে চা পান করছিলেন। কে বা কারা তাঁকে কল করে নিয়ে যায়।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ সোহেল রানা বলেন, জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় আরমান হোসাইন নামে এক যুবক নিহত হয়েছেন। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে বের করা হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে...

কবিয়াল রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপনে আহ্বায়ক কমিটি গঠন

আধ্যাত্মিক মহাপুরুষ, গণমুখী কবিয়াল জনক রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী...

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

আরও পড়ুন

কবিয়াল রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপনে আহ্বায়ক কমিটি গঠন

আধ্যাত্মিক মহাপুরুষ, গণমুখী কবিয়াল জনক রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।আগামী ৯ মে (২৬ শে বৈশাখ ১৪৩৩ বাংলা) এই...

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল আত্মসাৎ করার অভিযোগে রুবেল গাজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, গতকালকে এ বিষয়ে রেলপথমন্ত্রী...