ফটিকছড়িতে কৃষি জমি থেকে টপ সয়েল কাটার অপরাধে এক ব্যক্তিক ৬ মাসের কারাদন্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃৃহস্পতিবার (২ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার জাফত নগর ইউনিয়নের মো. তকিরহাট এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে এ দন্ড দেন উপজেলা সহকাররী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।
অনুমতি ছাড়া কৃষি জমির টপ সয়েল কেটে অন্যত্র সরিয়ে ফেলার অপরাধে মোহাম্মদ রাব্বি (৩৩), পিতা মৃত কামরুজ্জামান কামাল নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় মাটি বহনে নিয়োজিত ৩ টি ডাম্প ট্রাক জব্দ করা হয়।
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১৩ ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বিষয়টি স্বীকার করে সহকারী কমিশনার মো. মেজবাহ উদ্দিন বলেন কৃষি জমির টপ সয়েল কাটার সংবাদ পেয়ে মো. তকিরহাট এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
