চান্দগাঁও থানা পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় ০১ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার হেফাজতে থাকা ০১ টি ডিসকভার মোটর সাইকেল (চট্টমেট্টো-হ-১৮-৪১৫১)উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যাক্তির নাম নুর উদ্দিন রিফাত (২৪)।তিনি চট্টগ্রামের বাকলিয়া থানাধীন ১৮ নং ওয়ার্ড রাহাত্তারপুল এলাকার বাসিন্দা। চান্দগাঁও থানা সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২জানুয়ারি) সকাল ৭.৫০ নাগাদ সিএমপির চকবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই মোটর সাইকেল সহ গ্রেফতার করা হয় তাকে।
গ্রেফতার ব্যাক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা’র কার্যক্রম চলমান বলে নিশ্চিত করেছে থানা সূত্র
