বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, দেশের স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে। তাদের আমরা সব সময় স্যালুট জানাই। তারা ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করেছে।
ছাত্রদলকে বিএনপির হার্ট উল্লেখ করে তিনি বলেন, ২৪ এর জুলাই বিপ্লবে সকল শ্রেণী পেশার মানুষের পাশাপাশি বড় ভূমিকা রেখেছে ছাত্রদল । আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহিদ ওয়াসিম। তার মত হাজারো কর্মী জীবনের ভয় না করে আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে। তারাই হলো বিএনপির হার্ট।
বুধবার তৈলারদ্বীপ সরকার হাটস্থ একটি কমিউনিটি সেন্টারে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিগত ১৬ বছরে আওয়ামীলীগ দেশকে লুঠপাটে রাজ্যে পরিণত করেছে দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে এবং বিএনপি ঘোষিত ৩১দফা বাস্তবায়নে ছাত্রদলকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

দক্ষিণ জেলা ছাত্রদল নেতা অহিদুল ইসলামের সভাপতিত্বে ইকবাল হোসাইন জুয়েলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এম মনজুরউদ্দীন চৌধুরী শফিউল করিম জাকারিয়া, আখতারুন্নবী চৌধুরী, নাজিম উদ্দীন চৌধুরী মুন্সি, নুরুল আবছার, মাসুদুল আলম, আহমদ নূর, মো. ইউনুচ, আব্দুল মঈন চৌধুরী ছোটন, নজরুল ইসলাম, মো. আলমগীর, লোকমান সওদাগর, মো. জসিম উদ্দিন, মোহাম্মদ নুর আলী, মোহাম্মদ ইউনুস, মো. এখলাস, মো. বজলু, আবু তাহের, শহীদুল ইসলাম সায়েম, মোফাচ্ছেল হোসেন জুয়েল, নুর মোহাম্মদ সাকিব, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ হান্নান, মোহাম্মদ রাশেদ, অনিক, সাহেদ, জুয়েল, রাশেদুল বাশার, রোকন, রিয়াজ, ফখরুউদ্দিন, নোমান, খোরশেদ, আশিক, শহিদ, হৃদয়, মনসুর, আলফাজ রায়হান শাহেদ আজগর বোরহান উদ্দিন, শফিউল আলম চৌধুরী, ইমরান হোসেন, মাহিম, রাহাত, ফাহিম, রাকিব, তারেক, তৌহিদ, ওয়াকিয়া, জান্নাতুল, মোহাম্মদ তারেক, মিনহাজ রাকিব, আশিক, ফোরকান, আরফাত,নঈম প্রমুখ।
