সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চবিতে আবাসিক শিক্ষার্থীদের ডোপ টেস্টের ফলাফল হস্তান্তর

সালাউদ্দিন সাকিব,চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলের শিক্ষার্থীদের ডোপ টেস্টের ফলাফল চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের কাছে হস্তান্তর করেছে ডোপ টেস্ট কমিটির সমন্বয়ক ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আতিয়ার রহমান।

বুধবার (১ জানুয়ারি) বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ডোপ টেস্টের প্রথম পর্যায়ের ফলাফল হস্তান্তর করা হয়।

অধ্যাপক ড. মুহাম্মাদ ইয়াহ্ইয়া আখতার বলেন, ডোপ টেস্টের ফলাফলে কারো ব্যাপারে শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত ব্যবস্থা নেওয়া হবে না। আমাদের উদ্দেশ্য শিক্ষার্থীদের সংশোধন করা শাস্তি দেওয়া নয়।

তিনি আরও বলেন, ডোপ টেস্টের কাজের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমাদের অভিভাবক সহ বিভিন্ন মহলে এই কাজের পজেটিভ সাড়া পেয়েছি। শুধু ডিগ্রীর পিছনে ছুটলেই হবে না সুস্থ মানসিকতা থাকতে হবে। একজন ড্রাগ এডিক্টেড শিক্ষার্থী সুস্থ থাকতে পারে না। এইজন্য আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছি।

অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, আমাদের যে সকল শিক্ষার্থী এই কাজের সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। তাদের পরিশ্রম ও সাধনার ফলে এই কাজের সফলতা এসেছে। কিছু শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে ডোপ টেস্ট করেনি। আমরা পরবর্তীতে তাদেরকে এই প্রক্রিয়ার আওতায় নিয়ে আসব।

তিনি আরও বলেন,  যদি কোন শিক্ষার্থীর পজিটিভ রিপোর্ট আসে তাহলে তার সিট বাতিল হবে তবে এটায় শেষ কথা নয়, তারা যেহেতু আমাদের শিক্ষার্থী তাই আমরা তাদেরকে কাউন্সিলিং এর মধ্যে নিয়ে আসব।

অধ্যাপক ড.  আতিয়ার রহমান বলেন, ডোপ টেস্টের প্রাথমিক উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়েছে। আমাদের প্রথম পর্বের ফলাফল উপাচার্যের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন,  যাদের রেজাল্ট পজিটিভ এসেছে তাদের আলাদা একটা ফাইল করা হয়েছে তবে এটা আমরা প্রকাশ করছিনা। আমরা শতভাগ নিশ্চিত হওয়ার জন্য পুনরায় এগুলো নিয়ে কাজ করব। দেখব তাদের মেডিকেল কোন নেসেসিটি আছে কিনা।

উল্লেখ্য, এর আগে গেলো বছর ১২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ডোপ টেস্ট কার্যক্রম শুরু হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল আত্মসাৎ করার অভিযোগে রুবেল গাজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবনা নিয়ে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, গতকালকে এ বিষয়ে রেলপথমন্ত্রী...

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭...