বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন হলো স্কুল ক্যান্টিন

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি

রাঙ্গামাটির বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে ক্যান্টিন।

বুধবার ( ১ লা জানুয়ারি ) সকাল ১০ টায় স্কুলের সিঁড়ি ঘাটের দিকে ছাত্রী হোস্টেলের পাশে ক্যান্টিনটি ফিতা কেটে উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম। 

প্রধান শিক্ষক বলেন, বাচ্চাদের ( শিক্ষার্থীর) কথা মাথায় রেখে এ ক্যান্টিন করা হয়েছে। শিক্ষার্থীরা অনেক সময় না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় সারাদিন কেটে দেয় এবং ক্লাস করতে হয়। বাজারে যেতে একটু সময় লাগে । এজন্য তাদের অনেক অসুবিধা হয়।মূলতঃ তাদের সুবিধার জন্য স্কুলের পাশে এই ক্যান্টিনটি করা হয়েছে। অন্যাদিকে ক্যান্টিনটি হওয়ার কারণে শিক্ষার্থীসহ অভিভাবকরাও খুশি।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, পিটিএ কমিটির সভাপতি মো. জাফর আহমদ, অবসরপ্রাপ্ত শিক্ষক কাজল কান্তি দে, সিনিয়র শিক্ষক প্রণব কুমার নাথ, শিক্ষক জসীম উদ্দীন তালুকদার, রনবীর চাকমা, রিকান চাকমাসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন সাথোয়াই মার্মা,অংশে প্রু মার্মা (বেলাল), আরতি কুমার চাকমা, কৃষ্ণা দে,সিবু চাকমা, স্নেহ কুমার চাকমা।প্রোভাইডার হিসেবে দায়িত্বে থাকবেন বীথিকা চাকমা। ক্যান্টিন কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থী ছাড়াও সকলের জন্য উন্মুক্ত। সকাল কিংবা পড়ন্ত বিকালে।সূর্যোদ্য় থেকে সূর্যাস্ত পর্যন্ত বিলাইছড়ি সৌন্দর্য উপভোগ করা যাবে এই ক্যান্টিন থেকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

আরও পড়ুন

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার মুখে মুখে একটি শব্দ, আজ ১০ নাম্বার মহাবিপদ সংকেত। তবু্ও থেমে ছিলোনা মানুষের কর্ম ব্যস্ততা।...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের...

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের আলুটিলা এলাকায় থ্রী হুইলার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে...