কক্সবাজারের ঈদগাঁওতে একটি করাত কলকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার ৩১ ডিসেম্বর বিকেলে ঈদগাঁও বাজারের বাঁশঘাটা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা এ অভিযান চালান।
করাত কলের গাছ প্রবেশ ও নির্গমনের রেজিস্টার না থাকায় জরিমানা করা হয়েছে বলে স্বীকার করেছেন করাত কলটির মালিক মিজানুর রহমান। অভিযানে ঈদগাঁও থানা পুলিশ, ঈদগাঁও রেঞ্জ ও ফুলছড়ি রেঞ্জের বন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
করাত কলের মালিক জানান, তার ব্যবসা প্রতিষ্ঠানে ভ্যাট, টেক্স, ট্রেড ও ঠিকাদারী লাইসেন্স, স’মিলের আবেদন, স্টক ডিপোসহ প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র আপডেট রয়েছে। তবে মালামাল প্রবেশ ও নির্গমনের ওয়ার্ড রেজিস্টার অসুস্থতার কারণ যথাসময়ে লিপিবদ্ধ করতে না পারায় জরিমানা গুনতে হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা জানান, অবৈধ করাত কলের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
