বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

রাঙ্গামাটিতে কাঠভর্তি বাস সহ চালক আটক

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি

পার্বত্য রাঙামাটি জেলা থেকে প্রতিনিয়ত পাঁচার হচ্ছে অবৈধভাবে আনা বৈদেশিক জিনিসপত্র, সিগারেটসহ পাহাড়ের বনাঞ্চলের বিলুপ্ত হতে যাওয়া বিক্রয় নিষিদ্ধকৃত গাছ। 

শনিবার(২৮ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে রাঙামাটি থেকে বাসভর্তি করে বিক্রয় নিষিদ্ধকৃত চিড়াই কাঠ নিয়ে যাওয়ার সময় মানিকছড়ি চেকপোষ্টে লক্ষাদিক টাকা মূল্যের ছয় আড়াই চিড়াই কাঠ আটক করেছে বনবিভাগ কর্তৃপক্ষ।

গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যে চেকপোষ্টের নজরদারি বৃদ্ধি করে দ্রুতগতির বাস আটকিয়ে পাচার হতে যাওয়া এসকল কাঠভর্তি বাসসহ চালক সেলিমকে আটক করেছে বনবিভাগ কর্তৃপক্ষ। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি সদর রেঞ্জের- রেঞ্জ কর্মকর্তা আব্দুল হামিদ এ তথ্য জানান। মধ্যরাতে এবি এন্টারপ্রাইজ নাইচ ট্যুর নামের একটি বাস (যাহার নাম্বার-চট্টমেট্টো-জ-১১-০৮৯৩) কোনো যাত্রী ছাড়াই দরজা-জানালা বন্ধ করে রাঙামাটি থেকে চট্টগ্রাম অভিমুখে যাওয়ার সময় মানিকছড়ি চেকপোষ্টে আমরা গাড়িটিকে থামালে।

পরে গাড়ির ভেতরে বিশেষভাবে ছয় আড়াই সাইজের গুটগুটিয়া, কনক গাছের চিড়াইকৃত ৭ফুট লম্বা ৫৫টি কাঠ পাওয়া যায়। এসময় আমরা চালক সেলিমকে গাড়িসহ আটক করে কার্যালয়ে নিয়ে আসি। এই ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে আটককৃত চালক সেলিম জানায়, গাড়িটির মালিক রাউজানের মানিক কোম্পানী। রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের বাস স্টেশন সংলগ্ন নীচের রাস্তার জনৈক হাসান এই কাঠগুলো বৈধ কাগজ আছে জানিয়ে গাড়িতে কাঠগুলো চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য ভাড়া করে তিনি নিজেও গাড়িতেই ছিলেন।

কিন্তু মানিকছড়িতে গাড়িটি আটকানোর সাথে সাথেই তিনি গাড়ি থেকে নেমে পালিয়ে যান। তার মুঠো ফোনে কল দিলে এখন আর ফোন ধরছেনা বলেও জানায় আটককৃত চালক সেলিম।

এ সময়ে স্থানে সূত্রে জানা যায়, বেপরোয়া সিন্ডিকেট চক্র প্রশাসনের নজর ফাঁকি দিয়ে রাতের আঁধারে যাত্রীবাহি যানবাহন, পিকআপ, ট্রাক, মাছের গাড়ি, মৌসুমি পণ্যবাহী গাড়ি সহ শুকনো খড়ের গাড়িতে করে কাঠের চৌ-কাঠ, দরজাসহ ছয়-আড়াই চিড়াই কাঠ পাঁচার করে।এক শ্রেণীর কর্মকর্তাদের সাথে যোগসাজসে তাদের দেওয়া তথ্যানুসারে নির্দিষ্ট্য সময়ে এসকল অপকর্ম করে সিন্ডিকেট চক্র।

তবে সাম্প্রতিক সময়ে রাঙামাটি জেলা পুলিশের গোয়েন্দা শাখা, সেনাবাহিনী, বিজিবি ও বনবিভাগ তাদের নজরদারি বৃদ্ধি করায় সিগারেট, রসুন, কাঠসহ বিভিন্ন জিনিসপত্র আটক হচ্ছে।

এদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলাও দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

আরও পড়ুন

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার মুখে মুখে একটি শব্দ, আজ ১০ নাম্বার মহাবিপদ সংকেত। তবু্ও থেমে ছিলোনা মানুষের কর্ম ব্যস্ততা।...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের...

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের আলুটিলা এলাকায় থ্রী হুইলার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে...