শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জাহাজে হত্যার ঘটনায় শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের হরিণা ফেরিঘাটের কাছে সার বোঝাই ‘এমভি আল বাখেরা’ জাহাজে নির্মমভাবে সাতজনের হত্যাকান্ড ও আহতের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়।

এই ঘটনায় শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

শিল্প মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটিতে মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহবায়ক এবং যুগ্মসচিবকে সদস্য সচিব করা হয়েছে।

এই কমিটিকে সংঘটিত হত্যাকান্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও দায় দায়িত্ব নিরূপণ, অনুরূপ নৌ দুর্ঘটনা রোধে ভবিষ্যতে করণীয় নির্ধারণপূর্বক সুস্পষ্ট সুপারিশসহ একটি প্রতিবেদন আগামী ৫ কর্ম দিবসের মধ্যে দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে বলে আজ সমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এরআগে সোমবার দুপুরে সারবাহী জাহাজ ‘এমভি আল-বাখেরা’ থেকে পাঁচজনের মরদেহ এবং তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। গুরুতর আহত অবস্থায় উদ্ধার তিন জনের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়েছে। এতে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এছাড়া হাসপাতালে আরও একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে বিকাল ৩টার দিকে কোস্টগার্ড ও নৌপুলিশের সদস্যরা ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে জাহাজটির পাঁচটি কক্ষে পাঁচজনের মরদেহ পাওয়া যায়। বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়।

প্রাথমিকভাবে ঘটনাটিকে ডাকাতি বলে সন্দেহ করছে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে কোস্টগার্ড, পুলিশ ও নৌ বাহিনী সদস্যরা জাহাজটিতে উদ্ধারকাজ চালাচ্ছে।

চাঁদপুর নৌ-পুলিশ সুপার মুশফিকুর রহমান বলেন, সার বহনকারী এমভি আল-বাখেরা নামের কার্গো জাহাজটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার পর রবিবার দিন বা সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তদের কবলে পড়ে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর...

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

আরও পড়ুন

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আশরাফুল ইসলাম (২১) নামে এক পর্যটক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর উপর ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ। ঢাকায় সিরিজের প্রথম দুই ম্যাচের...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে...