মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

১০ বছরের জন্য চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে

চট্টগ্রাম নিউজ

যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাফুফেকে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম দশ বছরের জন্য দেওয়া হয়েছে। সেখানে সংস্কার কাজ করে ফুটবল শুরু হতে পারে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ হওয়ার কথা আমাকে জানানো হয়েছিল। জানুয়ারি থেকে এখানেও খেলা শুরু করতে পারে বাফুফে।

আজ শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে সানরাইজ-ইউনেক্স আন্তর্জাতিক সিরিজ ব্যাডমিন্টন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, কাঠামোর পরিবর্তনের জন্য গঠনতন্ত্র নিয়ে কাজ শুরু করছি। বিসিবি গঠনতন্ত্র নিয়ে একটি কমিটি করেছে। সেই কমিটি প্রতিবেদন দাখিলের বেশ কাছাকাছি। বাফুফেও একটি কমিটি করেছে। বড় দুটো ফেডারেশনের গঠনতন্ত্রের সংস্কার চলছে। বাকি ফেডারেশনগুলোর গঠনতন্ত্র নিয়ে সার্চ কমিটি কাজ করছে। গঠনতন্ত্রের মাধ্যমে কাঠামোগত জায়গায় পরিবর্তন আসলে কমবে অনিয়ম-দুর্নীতির অভিযোগগুলো। বড় অনিয়ম হবে না। পাশাপাশি ফেডারেশনগুলোরও প্রতিনিয়ত অডিট ও প্রগ্রেস রিপোর্ট নেওয়া হবে, যাতে করে জবাবদিহিতার জায়গা ঠিক থাকে।

উপদেষ্টা আরো বলেন, ক্রিকেট ফুটবলের বাইরে স্পন্সর সেভাবে নেই। আবার ক্রিকেট ছাড়া অন্য কোনো খেলা আন্তর্জাতিক অঙ্গনে সেভাবে নেই। আমরা চেষ্টা করছি স্পোর্টস ভিলেজ এবং ইন্সটিউট করার। যাতে খেলোয়াড়রা উন্নত প্রশিক্ষণ ও সুবিধা পান। বিষয়টি ভাইস ভারসা। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেতে হলে অনুশীলন-সুযোগ সুবিধা দিতে হবে। সাফল্য পেলে আবার পৃষ্ঠপোষক আসবে।

তিনি বলেন, বছরের শেষ দিকে এসেছে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় সুখবর। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরি বাংলাদেশের জার্সিতে খেলবেন। হামজার বাংলাদেশের হয়ে খেলার বিষয়টি দেশের ফুটবলে বড় প্রভাব রাখবে বলে মনে করেন ক্রীড়া উপদেষ্টা, ‘বাফুফেকে ধন্যবাদ, তারা বেশ কিছুদিন ধরেই হামজার বিষয়ে ফিফার সঙ্গে কাজ করছিল। হামজা আসায় আমাদের পারফরম্যান্স সামনের দিনগুলোতে আরও ভালো হবে। তিনি আসায় আমি আশা করি বাংলাদেশের ফুটবল বদলাবে। তার মাধ্যমে এটা একটা শুরু। বাংলাদেশের অনেকেই যারা বিভিন্ন ক্লাবে খেলেন সবার মধ্যে হামজা চৌধুরির বিষয়টি বাংলাদেশের হয়ে খেলার আশা সঞ্চার করবে।

সূত্র: বাসস

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময়...

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের...

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে...

নৌবাহিনীর অভিযানে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ আটক ১১

বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকা থেকে মায়ানমারে...

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

আরও পড়ুন

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা...

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের...

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে জেলায় বসবাসরত অসহায়, দরিদ্র ও দুঃস্থ জনগোষ্ঠীর জন্য বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়েছে।আজ...

নৌবাহিনীর অভিযানে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ আটক ১১

বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকা থেকে মায়ানমারে সিমেন্ট পাচারকালে একটি ইঞ্জিন চালিত কাঠের বোট আটক করা হয়েছে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ...