মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান

৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবানের সকল মানুষের ব্রিগেড

মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি

১৯৯৭ সালে পার্বত্য চুক্তির পর ৬৯ পদাতিক ব্রিগেড পার্বত্য বান্দরবানে কাজ করা শুরু করেছে।দীর্ঘদিন পার্বত্য বান্দরবানের সকল প্রয়োজনে সাধারণ মানুষ কে সাথে নিয়ে সেনাবাহিনীর এই পথ চলায় আমরা মনে করি ৬৯ পদাতিক বান্দরবানের সকল মানুষের একটি ব্রিগেড।এদেশের যতগুল জনগোষ্ঠী আছে আমরা সকলের সেনাবাহিনী।আমাদের উদ্দেশ্য এ অঞ্চলের সকল মানুষের জন্য একটি স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যাতে এখানের মানুষ সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় তৈরী করতে পারে।

শনিবার (২১শে ডিসেম্বর) বান্দরবানে ৬৯ পদাতিক ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান।

দুপুরে সেনা রিজয়নের আয়োজনে বান্দরবান সেনানিবাসের বাস্কেটবল গ্রাউন্ড মাঠে ৬৯ পদাতিক ব্রিগেডের এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয় ।

এসময় তিনি আরো বলেন পার্বত্য জেলা বান্দরবানে দীর্ঘ ৪৮ বছরে শান্তি প্রতিষ্ঠার পথ চলাতে অনেক সেনা সদস্য তাদের সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকার করেছে।তাদের আত্ম বলিদান এর মাধ্যমে পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন ধরে কাজ করে চলছে বাংলাদেশ সেনাবাহিনী।যত সাফল্য আছে ব্যর্থতা আছে সামগ্রিক ভাবে পথ চলাতে যারা বিভিন্ন ভাবে আমাদের পথ চলায় সারথি ছিলো তাদের শ্রদ্ধাভরে স্বরন করছি।

অনুষ্ঠানের শুরুতে ৬৯ পদাতিক ব্রিগেডের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করা হয় ।পরে ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান ও অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দ কেটে কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ।

এসময় ৬৯ পদাতিক ব্রিগেডের বিভিন্ন সময়ের কর্মকান্ডের স্থিরচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, বান্দরবান জেলা প্রশাসক, শাহ্ মোজাহিদ উদ্দিন, সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের উর্ধতন সেনা কর্মকর্তা বৃন্দ সহ বিভিন্ন সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা, সুশিল সমাজের প্রতিনিধি,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে এবং সহকারী সম্পাদক গল্পকার আহমেদ মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেম (৫৭) টানা ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছেন।সোমবার (২০ এপ্রিল)...