বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

ভারতীয় নৌবাহিনীর স্পিডবোটের সঙ্গে যাত্রীবাহী ফেরির সংঘর্ষ ; নিহত ১৩

অনলাইন ডেস্ক

ভারতীয় নৌবাহিনীর একটি স্পিডবোটের সঙ্গে যাত্রীবাহী ফেরির সংঘর্ষে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার(১৮ ডিসেম্বর) মুম্বাই উপকূলে নৌবাহিনীর একটি স্পিডবোটের ইঞ্জিন পরীক্ষার সময় এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, এ দুর্ঘটনায় নিহতদের মাঝে নৌবাহিনীর একজন কর্মকর্তা এবং যন্ত্রাংশ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের দুই কর্মীও রয়েছে। স্থানীয় সময় বিকেল ৪টার দিকে, তাদের একটি স্পিডবোটের ইঞ্জিন পরীক্ষা করা হচ্ছিল। এ সময় স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে মুম্বাইয়ের করঞ্জা থেকে রওনা দেওয়া নীল কমল নামের ওই যাত্রীবাহী ফেরির সঙ্গে সংঘর্ষ হয়। ফেরিটি এলিফ্যান্টা দ্বীপে যাত্রী নিয়ে যাচ্ছিল।

ফেরির ক্যামেরায় ধারণ করা দুর্ঘটনার একটি ভিডিও থেকে দেখা যায়, নৌবাহিনীর স্পিডবোটে পাঁচ জন ছিলেন। তাদের মধ্যে দুজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অন্যদিকে ফেরিতে ছিলেন ১১০ জন যাত্রী। তাদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। বাকি ১০০ জন রক্ষা পেয়েছেন।

এ ঘটনায় প্রত্যেক নিহতের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর।

ঘটনার বিষয়ে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, মুম্বাইয়ের নৌ দুর্ঘটনাটি দুঃখজনক। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, সেই প্রার্থনা করি।

দুর্ঘটনায় নিহতদের পরিবারপ্রতি ৫ লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। তিনি জানান, এ দুর্ঘটনায় আর কেউ নিখোঁজ রয়েছেন কি না তল্লাশি চালানো হচ্ছে। কীভাবে দুর্ঘটনা ঘটল, বিষয়টি এখনো স্পষ্ট নয়। পুলিশ ও নৌসেনা এ নিয়ে পৃথকভাবে তদন্ত চালাচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও ডেলমাস অ্যাপারেলসের মধ্যে সমঝোতা স্মারক

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী...

চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১১টি বিভিন্ন মডেলের...

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক রাষ্ট্রব্যবস্থার চেয়েও প্রাচীন, কিন্তু রাষ্ট্রত্বের ইতিহাস প্রায় অনুপস্থিত। তারা হলো কুর্দি জনগোষ্ঠী। United Nations High...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...