সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বিজয়ের মাসে কর্ণফুলীতে বিএনপির ফ্রি খৎনা ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলীতে দরিদ্র পরিবারের ২০০ কিশোরকে বিনামূল্যে খৎনা ও ওষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা বিএনপির সহযোগিতায় শিকলবাহা সাউথ চট্টগ্রাম হাসপাতালে এ খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এতে কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী মো. ওসমানের সঞ্চলনায় দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক (স্থগিত) এস এম মামুন মিয়া এ কর্মসূচির উদ্বোধন করেন।

বিএনপি নেতা মামুন মিয়া বলেন, বিএনপি দেশকে এগিয়ে নেওয়ার সংগ্রাম চালিয়ে যাবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, মানুষের ভাগ্য পরিবর্তন কেবলমাত্র বিএনপি করেছে। ফ্যাসিবাদমুক্ত এবারের বিজয় দিবসে জনতার ঢল নেমেছে। মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পেরেছে। মত প্রকাশ করতে পারছেন। প্রকৃত স্বাধীনতা উপভোগ করছেন। তারেক রহমানের নেতৃত্বেই নতুন বাংলাদেশ অপেক্ষমাণ বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি এহসান এ খাঁন, সিনিযর যুগ্ম-আহ্বায়ক গিয়াস উদ্দীন ফয়সাল, আব্দুল গফুর মেম্বার, আব্দুল কাদের, জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দীন সবুজ, উপজেলা বিএনপির সদস্য এজাবত উল্লাহ, সালেহ্ জহুর, ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস হায়দার, কাজী মাইনুদ্দীন টিপু, শেখ আহম্মদ,এটিএম হানিফ, সাধারন সম্পাদক আবু তাহের সেলিম খাঁন, এস এম ফারুক হোসাইন, মনির উদ্দীন মুন্সি, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহ্বায়ক মাঈন উদ্দীন মনির, জুলধা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওয়াসিম উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জাহেদ শামীম, যুগ্ম-আহবায়ক মো. শাহজাহান জুয়েল, কৃষক দলের আহবায়ক আব্দুল মান্নান, যুগ্ম-আহবায়ক মো. ফোরকান, বিএনপি নেতা আব্দুল করিম, মতিউর রহমান নুরুন্নবী, মাহম্মদ নুর, আব্দুননুর বিএনপি নেতা শফিকুল হায়দার মন্টু, যুবদল নেতা জাহেদ লিটন, শাহজাদা মহিউদ্দিন, ছাত্রদল নেতা রিফাত আহম্মেদ, শাখাওয়াত হোসেন মিশু, নুরুল ইসলাম, আসিফ আলী, লিয়াকত যুবদল নেতা মান্না, আরিফুল ইসলাম নয়ন, জুলধা শ্রমিকদলের সদস্য আবুল কাশেম শ্রমিক নেতা ওসমান প্রমুখ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম।ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার ২৪ বছরের মধ্যেও ইউনিয়ন পরিষদের...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা ৬০ দিনে ৬০টি উল্লেখযোগ্য ও যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে বোয়ালখালী মৎস্য অধিদপ্তর।শনিবার (১৮ এপ্রিল)...