চান্দগাঁওতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৬ কে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে বহদ্দারহাট বাস টার্মিনালস্থ ইদ্রিস মেকানী বড় মিয়ার কলোনীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোহাম্মদ (২৭)রুবেল মিয়া (২৫),মোঃ মেহেদী হাসান নাজির (২২),প্রিয়তোষ সরকার (২২), মোঃ জিতু মিয়া (৩২),মোঃ টিপু (২৫)।
চান্দগাঁও থানার সূত্রে জানা যায়, অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জাম ৫২ টি তাস ও নগদ ৮৫০ টাকা সহ আটক করা হয়।আটককৃতদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারায় চান্দগাঁও থানায় অধর্তব্য মামলা রুজু হয়।
