বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বাঁশখালী আলকুদুরী জামে মসজিদ ও আদর্শ মাদ্রাসার বার্ষিক সভা

সংস্কার শেষে নির্বাচনের জন্য দেশের মানুষ অপেক্ষা করছে: আবু তাহের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বাঁশখালীর পূর্ব পুকরিয়া আলকুদুরী (কুলাল পাড়া) জামে মসজিদ ও আদর্শ ফোরকানিয়া মাদ্রাসার ১৯ তম বার্ষিক সভা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৪ ডিসেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত মাদ্রাসার বার্ষিক সভায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ‘চট্টগ্রাম নিউজডটকম’ এর পরিচালনা সম্পাদক ও মার্চ ট্রেন্ড ইন্টারন্যাশনালের চেয়ারম্যান এন্ড সিইও আলহাজ্ব আবু তাহের।

মাদ্রাসার বার্ষিক সভায় প্রধান ওয়ায়েজ ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. নিজাম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্য আবু তাহের বলেন, মাদরাসা শিক্ষায় পাথিব ও পরকালীন মুক্তি পথ দেখায়। কুরআন-হাদিসের জ্ঞান অর্জনের মাধ্যমে দেশপ্রেমিক নৈতিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক সৃষ্টি করতে হবে।

তিনি বলেছেন, এখন দেশের মানুষ চায় বর্তমান অন্তর্বতীকালীন সরকার সকল সংস্কার কার্যক্রম শেষ করে একটি সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে নির্বাচনের আয়োজন করুক। সংস্কার শেষে নির্বাচনের জন্য দেশের মানুষ আগ্রহ ভরে অপেক্ষা করছে।

তিনি আরও বলেন, আমাদের দেশের বেশির ভাগ মানুষই ধর্মপ্রাণ। তারা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। ধর্মের প্রতি অগাধ বিশ্বাসের কারনেই এদেশের প্রতিটি মানুষ সকল বিপদ- অশান্তি কাটিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসেন।

পুকুরিয়া আউফাম গভর্নিংবডির সহ-সভাপতি ও অত্র মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম তালুকদারের সভাপতিত্বে মাদ্রাসার বার্ষিক সভায় বিশেষ অতিথি ছিলেন, ১নং পুকরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দিন। এতে বিশেষ ওয়ায়েজ ছিলেন, মাওলানা আবদুল মোকাররম চৌধুরী,মাওলানা মুহাম্মদ আবু হানিফ আল-কাদেরী, মাওলানা শহিদুল ইসলাম আনছারী, মাওলানা নুরুন্নবী,মাওলানা আবদুল ওয়াছেহ।

এছাড়াও এতে আরো উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ডের ইউপি মেম্বার ফারুক উজ্জামান, ৮নং ওয়ার্ডের ইউপি মেম্বার আবদুল মান্নান চৌধুরী প্রমুখ। সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...