বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

জনগণের কল্যাণের জন্য‌ই বিএনপির রাজনীতি : মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেন, স্বাধীনতা পরবর্তী আওয়ামী সরকারের দুর্নীতি, লুটপাট ও নির্যাতনে অতিষ্ঠ হয়েছিল জনগণ। দেশের ক্রান্তিকালে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে বিএনপি গঠন করেছিলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

দেশী -বিদেশী ষড়যন্ত্রে যতবারই গণতন্ত্র ধ্বংস করার অপচেষ্টা হয়েছে ততবারই বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে এগিয়ে এসেছে। বিএনপি ও গণতন্ত্র পরষ্পরের পরিপূরক। জনগণ‌ই হলো বিএনপি’র শক্তি। জনগণের কল্যাণের জন্য‌ই বিএনপি’র রাজনীতি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) উত্তর মাদার্শা বাড়িঘোনা এলাকায় বিএনপির আয়োজিত এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। দেশের কোন উন্নয়ন কাঠামোই আওয়ামী সরকারের ধ্বংস লীলার হাত থেকে রেহাই পায়নি। আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করলে একটি আধুনিক বাংলাদেশ গড়তে বদ্ধ পরিকর বিএনপি।

তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দেশের ভিতরে -বাহিরে নানারকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কুচক্রী মহল। সকল ষড়যন্ত্র রূখে দিয়ে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি ঐক্যবদ্ধ আছে।

এসময় উপস্থিত ছিলেন উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম মফিজের সভাপতিত্বে, প্রধান বক্তা ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান।

এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সদস্য আয়ুব খান, উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, উত্তর জেলা যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক মোদাচ্ছের শাহ, উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম টিটু,সাবেক সাধারণ সম্পাদক কাজী আক্তার হোসেন বাদল, বুড়িশ্চর বি এন পির সাধারণ সম্পাদক মো ফারুক,গড়দোয়ারা বি এন পির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,দক্ষিণ মাদার্শা ইউনিয়ন বি এন পি সাধারণ সম্পাদক বাদশা,উত্তর জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক মো জাহেদ চৌধুরী।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদল নেতা কাজী জাবেদ, উত্তর মাদার্শা ইউনিয়ন বি এনপির সি:সহ-সভাপতি আনোয়ার চৌধুরী,জসিম উদ্দিন চৌধুরী,নাছের হেজাজী,লোকমান আকবর,শাহ আলম,উপজেলা মৎসজীবি দলের আহবায়ক শফিউল আলম,উপজেলা যুবলের যুগ্ম আহবায়ক, জি এম সাইফুল, কামরুল ইসলাম নাহিদ,উত্তর মাদার্শা ইউনিয়ন বি এন পির সাংগঠনিক সম্পাদক তালেব মেম্বার, ৯ং ওয়ার্ড বি এন পির সভাপতি মজিবুল হক,সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন,সাবেক ছাত্রনেতা নুরুল হক,থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: জাহেদ,ইউনিয়ন যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন রিচার্ড, ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাছির উদ্দিন,শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাশেদ,যুবনেতা আলাউদ্দিন, জুবায়ের,শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসিফ মনির,সাংগঠনিক সম্পাদক অমি, মুরাদ সহ প্রমুখ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি এ শপথ...

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি (২৩তম) নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি...