বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

লিফলেট বিতরণকালে ব্যারিস্টার মীর হেলাল

রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপি’র ৩১দফা আধুনিক বাংলাদেশের রূপরেখা

অনলাইন ডেস্ক

বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর হেলাল বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আধুনিক বাংলাদেশের রূপরেখা। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে ৩১দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) হাটহাজারী বাস স্টেশন মোড়ে বিকেলে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা দাবি সংবলিত লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার দেশের সকল উন্নয়ন কাঠামো ধ্বংস করেছে। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সংখ্যালঘু ও সাম্প্রদায়িক ব্যানারে আওয়ামী লীগকে পূণর্বাসনের অপচেষ্টা চলছে। জুলাই’২৪ বিপ্লবের মাধ্যমে দেশের জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে জেগে উঠেছে। দেশের উন্নয়ন প্রক্রিয়া স্থবির হয়ে আছে। ছাত্র জনতার বিপ্লবকে সফল করতে হলে খুব দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠা জরুরি।

রাষ্ট্র কাঠামো মেরামত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবী নিয়ে লিফলেট বিতরণ কর্মসূচির পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক জাকির হোসেনের সভাপতিত্বে এবং হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম অহিদুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক, হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক ডাঃ রফিকুল আলম চৌধুরী, হাটহাজারী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক এম এ শুক্কুর মেম্বার, পৌরসভা বিএনপির যুগ্ন-আহবায়ক আব্দুল মান্নান দৌলত, পৌরসভা বিএনপির যুগ্ন-আহবায়ক সাহেদুল আজম সাহেদ, পৌরসভা বিএনপির যুগ্ন-আহবায়ক এডভোকেট রিয়াদ, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক হাবিব, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিন সওদাগর, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিল মোহাম্মদ ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল চৌধুরী, সাধারণ সম্পাদক হাসান ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াকুব চৌধুরী, উত্তর জেলা সেচ্চাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, উত্তর জেলা যুবদলের যুগ্ন-সম্পাদক শাখাওয়াত শিমুল, উপজেলা ছাত্রদলের আহবায়ক তকিবুল হাসান চৌধুরী তকি, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির তালুকদার, উপজেলা যুবদলের সি: যুগ্ন-আহবায়ক জিএম সাইফুল, উপজেলা সেচ্চাসেবক দলের সভাপতি এমরান চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক, জিএম কামরুদ্দিন নাহিদ, পৌরসভা যুবদলের আহবায়ক এমদাদ মির্জা, সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌরসভা সেচ্চাসেবক দলের সভাপতি ইলিয়াস মেহেদী, সাধারণ সম্পাদক আরেফিন সাইফুল, পৌরসভা ছাত্রদলের আহবায়ক রেজাউল করিম চৌধুরী রকি, সদস্য সচিব সাহেব খাঁন, শ্রমিক দলের সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক কামালসহ হাটহাজারী পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...