ভুয়া তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) এর ছবি তোলার সময় আনোয়ারা উপজেলায় রোহিঙ্গা নারীসহ ৩ জনকে আটক করা হয়েছে ।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার নির্বাচন অফিসে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল, রোহিঙ্গা নারী সুমাইয়া আক্তার (১৯), তার প্রকৃত রোহিঙ্গা পিতা মো. তৈয়ব (৪৫) ও ভূয়া পিতা মো. ইসমাইল (৬৫)। তাদের মধ্যে ইসমাইল উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খুরুস্কুল গ্রামের মৃত সাঁচি মিয়ার পুত্র।
আটক রোহিঙ্গা ওই নারী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি জন্ম নিবন্ধনও জমা দিয়েছে। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।
উপজেলা নির্বাচনী কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সালেহ বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার এনআইডি কার্ডের ছবি তোলার সময় একজন মেয়েকে সন্ধেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করি, এসময় তার সব কাগজপত্র তার নকল পিতা ও আসল পিতা করে দিয়েছে বলে মেয়েটি স্বীকার করেন। পরে তার পিতা পরিচয়ে আসা মো. ইসমাইল ও রোহিঙ্গা মো. তৈয়বকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জুঁইদন্ডী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহীম ইউনিয়ন পরিষদের প্রদত্ত কাগজপত্রের বিষয়ে জানতে চাইলে বলেন, প্রথমে আমার কাছে আসলেও আমি তাদের কাগজপত্রে স্বাক্ষর করিনি, পরে হয়তো কারো মাধ্যমে ধরে অন্যজনের কাগজপত্রের ভেতর করে আমার স্বাক্ষর নিয়ে নিয়েছে।
