নগরীর নিউমার্কেট এলাকায় রেলওয়ের ভূমিতে অবৈধভাবে কাঠামো নির্মাণকৃত দোকান উচ্ছেদ করেছে রেলওয়ে ভূ-সম্পদ বিভাগ।
বুধবার (১১ ডিসেম্বর) অভিযান চালিয়ে ১২টি দোকান আর ৫টি বসতঘর গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা।
বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পর রেলওয়ের ৪০ শতক ভূমি উদ্ধার হয়েছে যার মূল্য প্রায় ত্রিশ কোটি টাকা। রেলের জায়গা দখল করে দোকান করা হয়েছিল। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের আগে আমরা তাদের নোটিশ দিয়েছিলাম। তারা রেলের ভূমি ব্যবহারের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেন নি। চট্টগ্রাম রেলওয়ে নতুন স্টেশনের নিরাপত্তায় সীমানা প্রাচীর বা দেয়াল নির্মাণের জন্য এই স্থাপনাগুলো বাধা হয়েছিলো।
