বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

সকলে আন্তরিক হলে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন নগরী গড়া সম্ভব-চসিক মেয়র

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর স্টেশন রোডস্থ মোটেল সৈকতে কর্ণফুলী এরিয়া প্রেগ্রাম-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সপ্নীল ব্রাইট ফাউন্ডেশন, ডব্লিউএসইউপি, উপকূল, সিডিসি, সবুজের যাত্রা ও কর্ণফুলী কর্মজীবী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন নগরী গঠনে ‘নগর কথা : প্রেক্ষিত চট্টগ্রাম’ বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

কর্ণফুলী এরিয়া প্রোগ্রাম-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জনি রোজারিও’র সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার খ্রীষ্টফার কুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি এন্ড এভাইরনমেন্টাল ষ্টাডিস বিভাগের অধ্যাপক ড. অলক পাল। সংলাপে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী আলী সিকদার, উপকুল উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী লিটন, সবুুজের যাত্রা উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী সায়েরা বেগম, কর্ণফুলী কর্মজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জোসনা বেগম, সিডিসি সংস্থার প্রধান নির্বাহী লুৎফুন্নেসা রূপসা, ডবিউএসইউপি’র প্রোগ্রাম লিডার মোঃ খোরশেদ, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মুছা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার দোনন রোজারিও, শারমিন আক্তার প্রমুখ।

সংলাপে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, স্বাস্থ্যকর ও  পরিচ্ছন্ন নগরী গঠনে ৪১টি ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। প্রতিটি ওয়ার্ডে শিশুদের জন্য একটি করে খেলার মাঠ করার পরিকল্পনা রয়েছে। আমরা সকলেই আন্তরিক হলে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন নগরী গড়া সম্ভব। সন্ত্রাস, চাঁদাবাজি এবং হানাহানির বিরুদ্ধে দৃঢ় অবস্থান ব্যক্ত করে সবাই মিলে একটি নিরাপদ শহর গড়ে তোলার প্রতিশ্রতি দেন সিটি মেয়র। যেখানে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সব মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। এ শহর আমার একার নয়, এটি আমাদের সবার। সবাই মিলে আমরা একটি সুন্দর, সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেব।

তিনি বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে বিশেষ করে ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠা করা হবে। যেখানে সাশ্রয়ী মূল্যে কিডনি রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হবে। ডায়ালাইসিসের পেছনে অনেক টাকা খরচ হয়। এজন্য কিডনি রোগীদের জন্য আমরা স্বল্প মূল্যে ডায়ালাইসিস প্রদানের জন্য পরিকল্পনা করছি। এছাড়াও শিশু ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা প্রতিটি ওয়ার্ডে চালু করার উদ্যোগের কথাও জানান তিনি।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানকে অগ্রাধিকার দিয়ে মেয়র বলেন, চট্টগ্রাম নগরীর প্রতিটি ওয়ার্ডকে পরিষ্কার রাখতে নাগরিকদের সম্পৃক্ত করতে চাই। প্লাস্টিক, পলিথিন এবং ককশিটের ব্যবহার নিষিদ্ধ করে এগুলোর বিরুদ্ধে গণসচেতনতা বাড়ানো জরুরি। কারণ, এসব উপাদান জলাবদ্ধতার প্রধান উপরণ।

কর্ণফুলী নদী এবং শহরের ড্রেনেজ ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কর্ণফুলীর তলদেশে জমে থাকা পলিথিনের স্তরের দিকে ইঙ্গিত করে মেয়র বলেন, নালায় ২-৩ ফুট পলিথিন জমে আছে। এটি আমাদের জলাবদ্ধতার মূল কারণ। এগুলোর বিরুদ্ধে আমাদের সচেতন হতে হবে।

সংলাপে অন্যান্য বক্তারা বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে নিজ নিজ অবস্থান থেকে নিজ আঙ্গিনা পরিচ্ছন্ন রাখা আমাদের প্রত্যোকের দায়িত্ব। আমরা যদি আমাদের চারপাশের পরিবেশ পরিস্কার রাখি তাহলে পুরো শহর নয় বরং পুরো দেশকে পরিচ্ছন্ন রাখা আমাদের পক্ষে অসম্ভব কিছু নয়। প্রকৃত পক্ষে নগরীতে যত সমস্যা রয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ সমস্যা হচ্ছে অপরিচ্ছন্ন নগরী এবং যার সৃষ্টি হয় আমাদের অসচেতনতা থেকে। এছাড়াও নগরীর যানজট, রাস্তায় ধুলাবালি, বিশুদ্ধ পানির সমস্যা এসব তো আছেই। যত্রতত্র ময়লা ফেলার কারণে ভয়াবহভাবে বেড়ে গেছে মশার উপদ্রপ ও ডেঙ্গুর প্রাদুর্ভাব। বর্তমান সময়ে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। এসব সমস্যা মোকাবেলা করার এখনই সময়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১১টি বিভিন্ন মডেলের...

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ...

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

আরও পড়ুন

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ উঠেছে।এতে নারীসহ একই পরিবারের ৫ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে উপজেলার মিরসরাই...

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...