বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

সমুদ্র থেকে তুলে নেওয়া ৭৮ বাংলাদেশি জেলে ও নাবিকের ছবি প্রকাশ ভারতীয় কোস্টগার্ডের

অনলাইন ডেস্ক

সমুদ্র থেকে তুলে নিয়ে যাওয়া ৭৮ বাংলাদেশি জেলে ও নাবিকের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড।ভারতীয় জলসীমায় অননুমোদিত মাছ ধরার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে দাবি ভারতের।

মঙ্গলবার ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) বাংলাদেশি জেলে ও ট্রলারের তিনটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা গেছে, নৌযানের ডেকের ওপর হাত মাথার পেছনে রেখে হাঁটু গেড়ে বসে আছেন তারা।

এসময় নাবিকদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ভারতীয় কোস্টগার্ড সদস্যদের।

এর আগে গত সোমবার খুলনার হিরণ পয়েন্ট এলাকার অদূরে মাছ ধরার সময় তাদের ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। সংশ্লিষ্টদের দেওয়া তথ্যানুযায়ী, ৭৯ জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তবে ভারতীয় কোস্টগার্ড ৭৮ জনের কথা স্বীকার করল।

অনুমতি ছাড়া ভারতের জলসীমায় প্রবেশ করে মাছ ধরার অভিযোগে তাদের আটক করা হয়েছে দাবি করে ভারতীয় কোস্টগার্ড জানিয়েছে, দুটি ট্রলার জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়ার জন্য জাহাজগুলো প্যারাদ্বীপে আনা হয়েছে।

ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক নৌযান দুটি হলো- এফভি লায়লা-২ ও এফবি মেঘনা-৫।

In a swift operation, @IndiaCoastGuard apprehended two #Bangladeshi fishing trawlers along with 78 crew for unauthorised fishing in #Indian waters. The vessels have been brought to #Paradip for legal proceedings. #MaritimeSecurity #WeProtect pic.twitter.com/DQDuEANNfZ

— Indian Coast Guard (@IndiaCoastGuard) December 10, 2024

ভারতীয় কোস্টগার্ড আটকের বিষয়টি স্বীকার করায় এ বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষকে আইনি প্রক্রিয়ায় উদ্ধারের আহ্বান জানিয়েছেন সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেন।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১১টি বিভিন্ন মডেলের...

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ...

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

আরও পড়ুন

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ উঠেছে।এতে নারীসহ একই পরিবারের ৫ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে উপজেলার মিরসরাই...

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...