নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে আবদুল মাবুদ (৫৩) নামে এক পরোয়াভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) নগরীর চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবদুল মৃত আবদুল মজিদের ছেলে। সে সএিন্ডবি কলোনী মৌলভী পাড়ার ভাই ভাই কলোনীর বাসীন্দা।
থানা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে নগরীর মৌলভী পুকুর পাড় এলাকায় আসামী আবদুল মজিদ অবস্থান করে আসছিল। পুলিশ অভিযান চালিয়ে উক্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
