বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

হাসিনা ভারতের বেতনভুক্ত কর্মচারী ছিল- হাসনাত

অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, হাসিনা ভারতের বেতনভুক্ত কর্মচারী ছিল। ভারত থেকে যে নির্দেশ পেত, সেভাবেই এ দেশে সব ধ্বংস করেছে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে নিজেদের কার্যালয়ে সদস্য সচিব আরিফ সোহেলসহ সংগঠনটির নেতাদের গাড়িতে হামলা এবং ভাঙচুরের প্রতিবাদ ও বিচারের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ভারত হচ্ছে জঙ্গিবাদের আস্তানা। ভারত জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত হয়েছে। ভারত যাদেরকে আশ্রয় দিচ্ছে, তাদেরকে আমরা জঙ্গি মনে করি। ভারত যদি তাদেরকে সহায়তা করে, তাহলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে বন্ধুত্বপূর্ণ হবে কিনা তা বুঝে নেওয়ার সময় এসেছে।’

বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর আক্রমণগুলোকে সম্পূর্ণ প্রশাসনের ব্যর্থতা বলে মনে করেন এই আহ্বায়ক। এ নিয়ে বলেন, ‘আক্রমণকারীদেরকে ধরার মতো কোনও কার্যক্রম চোখে পড়েনি।’

৫ আগস্ট থেকে এখন পর্যন্ত একজন আওয়ামী লীগের সদস্যদের মারা হয়নি দাবি করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘তারাই এখন আমাদের ওপর আক্রমণ করছে।’

তিনি বলেন, ‘যারা বাংলাদেশের বিপক্ষের শক্তি তারাই সংখ্যালঘু। সংখ্যালঘু কার্ড নিয়ে যদি সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার কথা ভাবা হয়, তাহলে ভুল ভাবছেন।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ...

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

আরও পড়ুন

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর প্রথমবারের মত বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।রাষ্ট্রপতি আজ বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ...