শুক্রবার, ১ মে ২০২৬

ডাকাতির সময় ছোড়া গুলিতে নিজেদের লোকই নিহত

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গভীররাতে প্রাইভেটকার আটকে ডাকাতির ঘটনা ঘটেছে। 

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পন্থিছিলা এলাকায় এ ঘটনা ঘটে।এ সময় দায়িত্বরত টহল পুলিশ এগিয়ে এলে ডাকাত দল তাদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। তবে ডাকাত দলের ছোড়া গুলিতে তাদেরই এক সদস্য নিহত হয়েছেন।

নিহতের নাম মো. রাশেদ (২৬)। তিনি সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের মধ্যম সোনাইছড়ি এলাকার বাদশা আলমের ছেলে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ বলছে, মহাসড়কে ডাকাতির ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. নুরুজ্জামান (৩৩) বাদী হয়ে অজ্ঞাত ডাকাত দলের বিরুদ্ধে সোমবার সকালে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেছেন। পাশাপাশি গুলিতে নিহত ডাকাত রাশেদের বাবা বাদশা আলম বাদী হয়ে অজ্ঞাত ডাকাত দলের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. নুরুজ্জামান ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, রোববার রাতে ভুক্তভোগী নুরুজ্জামান বন্ধু জয়নালকে নিয়ে এক্সকেভেটরের পার্টস কিনতে প্রাইভেটকারে করে টাঙ্গাইল থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন তাঁরা। দিবাগত রাত সাড়ে তিনটার সময় তাদের প্রাইভেটকারটি সীতাকুণ্ডের পন্থিছিলা এলাকা অতিক্রমের সময় ৭-৮ জন ব্যক্তি তাদের গাড়ি লক্ষ্য করে লোহার পাইপ ছুড়ে মারে। বিকট শব্দ শুনে কোনো সমস্যা হয়েছে কি না তা দেখতে কিছু দূর এগিয়ে গাড়িটি থামান তারা।

তৎক্ষণাৎ সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাদের অস্ত্রের মুখে জিম্মি করেন। পরে তাদের তিনজনের হাতে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাঁদের চিৎকার শুনে মহাসড়কে দায়িত্বরত টহল পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। ডাকাত দল পুলিশ সদস্যের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।

তবে পালিয়ে যাওয়ার সময় ডাকাতদলের ছোড়া গুলিতে বিদ্ধ হয়ে এক ডাকাত আহত হন। পরে তাকে সঙ্গে পালানোর চেষ্টা করেন ডাকাত দল। পরে পুলিশসহ সকলে পিছু ধাওয়া করলে আহত সদস্যকে ফেলে পালিয়ে যায় ডাকাতদল। পরে তাঁকে আহত অবস্থায় পুলিশের হাতে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী ব্যবসায়ী নুরুজ্জামান বলেন, ‘মহাসড়কে ডাকাতিতে অংশ নেওয়া সংঘবদ্ধ ডাকাত দলের সবাই মুখে মাস্ক পরা ছিল। তারা সবাই চট্টগ্রামের আঞ্চলিক ও বিভিন্ন ভাষায় কথা বলছিল। শার্ট ও প্যান্ট পরিহিত ডাকাতদলের সব সদস্যের বয়স ২০ থেকে ৪৫ এর মধ্যে।’

এ ঘটনায় তিনি বাদী হয়ে অজ্ঞাতনামা ডাকাত দলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন বলে জানান।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ডাকাতির সময় টহল পুলিশ ছুটে গেলে ডাকাতেরা তাদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এ সময় ডাকাতের গুলিতে গুলিবিদ্ধ হন রাশেদ নামের এক ডাকাত। ডাকাতেরা গুলিবিদ্ধ রাশেদকে উঠিয়ে জমি দিয়ে নেওয়ার সময় পুলিশ পিছু ধাওয়া করে। তখন তাঁকে ফেলে পালিয়ে যায় বাকি সদস্যরা। পরে জমি থেকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয় ওই সদস্যকে।

তিনি আরও বলেন, ‘মহাসড়কে ডাকাতদলের ফেলে যাওয়া দুটি রাম দা ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। পরে গুলিবিদ্ধ ডাকাত রাশেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর অবস্থা সংকটাপন্ন হওয়ায় সেখান থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়। সেখানে (চমেকে) চিকিৎসাধীন অবস্থায় আজ (সোমবার) সকালে তাঁর মৃত্যু হয়।’

ওসি মজিবুর রহমান বলেন, ‘নিহত ডাকাতের প্যান্টের পকেটে চারটি মোবাইল ফোন ও কিছু নগদ টাকা পাওয়া গেছে। এ ঘটনায় ডাকাতির কবলে পড়া ব্যবসায়ী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে ডাকাতির মামলা দায়ের করেছেন।’

তিনি আরও বলেন, ‘এ ছাড়া নিহত ডাকাত রাশেদের বাবা বাদী হয়ে অজ্ঞাত ডাকাত দলের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আর এইচ/ চ নি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

হালদা নদীতে ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয় মা মাছ প্রথম দফায় ডিম ছেড়েছে। গত মঙ্গলবার থেকে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হলে...