বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

প্রথমবারের মত এফডিসি সফর তথ্য উপদেষ্টা’র

অনলাইন ডেস্ক

চলতি বছরের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। নির্বাচন ঘিরে এফডিসিতে আসা-যাওয়া বেড়েছে নির্মাতাদের। এর মাঝেই হঠাৎ এফডিসিতে হাজির হয়ে উপস্থিত সবাইকে চমকে দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। এবারই প্রথম এফডিসিতে গেলেন তিনি।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সঙ্গে মত বিনিময় করে পরিচালক সমিতি। দুই পক্ষের উপস্থিতিতে এ দিন বেশ আনন্দঘন হয়ে ওঠে এফডিসির পরিবেশ।

তাদের বিদায়ের পরপরই এফডিসির স্টাডি রুম (পরিচালক সমিতি) প্রাঙ্গণে উপস্থিত হন উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় সমিতির অভ্যন্তরে তাকে স্বাগত জানান পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন।

এ বিষয়ে উপমহাসচিব কবিরুল ইসলাম রানা বলেন, তথ্য উপদেষ্টা মহোদয় আসবেন এমন কোনো খবর আমাদের কাছে ছিল না। হঠাৎ করেই এফডিসি ভিজিটে আসেন তিনি। আমাদের মধ্যে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। প্রায় বিশ মিনিটের মতো এফডিসিতে ছিলেন। এ সময় আমাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনেছেন তিন। একপর্যায়ে চলচ্চিত্র উন্নয়নে তার কিছু পদক্ষেপের সার-সংক্ষেপ আমাদের সামনে তুলে ধরেন।

তিনি আরও বলেন, খুব শিগগিরই চলচ্চিত্রের উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপগুলো নিয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের সঙ্গে বসবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

এর আগে, গত ১৩ অক্টোবর এই মন্ত্রণালয়ের ‘চলচ্চিত্র সার্চ কমিটি’র আহ্বায়ক আল আমিন রাকিব তনয়ের সঙ্গে এফডিসিতে অবস্থানরত নবগঠিত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরামের সঙ্গে আলোচনা হয়।

এ দিন আলোচনায় সরকারের নেওয়া চলচ্চিত্র এবং এফডিসির সংস্কারে কিছু পদক্ষেপ নিয়ে শিগগিরই সকলের সঙ্গে বসবেন বলে আশ্বস্ত করেছিলেন তনয়। ওই বৈঠকের প্রায় দুই মাস পর গতকাল এফডিসিতে আন অফিসিয়াল সফর করেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টার এই সফরকে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন বলেন, সংক্ষিপ্ত হলেও আমাদের মাঝে ইতিবাচক আলোচনা হয়েছে। ভীষণ আন্তরিক তিনি। আমাদের থেকেও চলচ্চিত্র উন্নয়নে মতামত চেয়েছেন। আমরা চেষ্টা করব আমাদের মতামতগুলো দ্রুত উপদেষ্টার সামনে তুলে ধরতে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ...

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

আরও পড়ুন

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর প্রথমবারের মত বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।রাষ্ট্রপতি আজ বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...