রবিবার, ২৮ জুন ২০২৬

চকরিয়ায় স্যালু মেশিন বসিয়ে অবৈধ বালু উত্তোলন

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধের খাল,খুটাখালী ছড়ার মূখ ও তলীয়া ঘোনার খালে স্যালু মেশিন বসিয়ে অবৈধ বালু উত্তোলন করছে অবৈধ বালু ব্যবসায়ীরা। ফলে ধসে পড়ার মূখে খালের বেড়িবাঁধ সহ চিংড়ি ঘের আর লবণ মাঠের বাঁধগুলো।

সরেজমিনে গেলে দেখা যায়-অবৈধ বালু উত্তোলনের প্রথম স্পষ্ট হলো-মেধের খালে সংযুক্ত তলীয়ার খাল।এই খাল সংলগ্ন ছাগল খাইয়া চিংড়ি ঘের ও লবণ মাঠের লাগোয়া পূর্বপাশে খাল থেকে স্যালু মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে এরশাদ সহ আরো ১/২জন লোক।
দ্বিতীয় স্পষ্ট হলো-তলীয়ার খাল সংলগ্ন ছড়াঘোনা আর মাষ্টার ঘোনার মাঝখানের খাল থেকে অবৈধ স্যালু মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে আব্দুল্লাহ,রফিকুল ইসলাম ও ছাবের আহমদ।
তৃতীয় স্পষ্ট হলো-মেধের খালে সংযুক্ত খুটাখালী ছড়ার মূখ। অর্থাৎ রাবার ড্যামের নিচে খুটাখালী ছড়ার মূখে স্যালু মেশিন বসিয়ে অবৈধ বালু উত্তোলন করছে রায়হান,আলী আহমদ ও সোলতান।

বালু উত্তোলনকারীরা টেনপু বোট যোগে বালুগুলো বিভিন্ন স্হানে পাচার করে যাচ্ছে।এই বালু উত্তোলনের ফলে মেধের খালের বেড়িবাঁধ সহ ছাগল খাইয়া,ছড়াঘোনা,মাস্টার ঘোনা ও মসজিদ ঘাটার চিংড়ি ঘের আর লবণ মাঠের বাঁধের ব্যাপক ফাটল ধরেছে।যেকোন সময়,যেকোন মূহুর্তে জোয়ারের পানি আর বর্ষার উজান থেকে আসা ঢলের পানিতে তলিয়ে যেতে পারে বাঁকগুলো। এতে শত লক্ষটাকার ক্ষতির সম্মূখিন হবে ঘের আর লবণ চাষিরা। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডেরও অফুরন্ত ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে। বালু উত্তোলনকারীরা এলাকার কাউকে পরোয়া করেনা।মানে না দেশের প্রচলিত আইন-কানুন। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলেই,হামলার শিকার হতে হয় বলে নিরব চাষিরা। এই খালে যে খাটের সেতু সেটিও ভেঙ্গে পড়ার মূখে।খালটি বাটায় হেটে পারাপার করা যেত।কিন্তু এখন বাটাতেও ১০/১৫ হাত পানি থাকায় পারাপারে দূভোগ পোহাতে হচ্ছে। ভবিষ্যতে চিন্তা করে লবণ মাঠ আর চিংড়ি ঘের রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন চাষিরা।

এবিষয়ে চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান বলেন-অবৈধ বালু উত্তোলন বন্ধে পদক্ষেপ নিতে আমরা বদ্ধ পরিকর। সে যেই হোক,বালু উত্তোলন বন্ধ সহ উত্তোলনকারীকে আইনের আওতায় আনা হবে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

আরও পড়ুন

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন মৃতের ছেলে ও মেয়ে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ...