সোমবার, ২৭ জুলাই ২০২৬

শেখ হাসিনা প্যাথলজিক্যাল খুনি: সারজিস

নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনা একজন প্যাথলজিক্যাল খুনি। এই খুনি ও তার দোসররা নতুন করে গল্প সাজাচ্ছে, নতুন রূপে ফিরে আসতে চাচ্ছে। যারা খুনীদের পুনর্বাসন করতে চায় তাদের  প্রতিহত করতে সবাইকে সাথে নিয়ে আবারো রাজপথে নামতে প্রস্তুত বলে হুঁশিয়ার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক সারজিস আলম।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের পিটিআই অডিটোরিয়ামে জুলাই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিভাগ থেকে নিহত শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন। এসময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস  আলমকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে শহীদ পরিবারের সদস্যরা।

এসময় তাদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি সকল হত্যাকান্ডের বিচার নিশ্চিত করার কথা বলেন সারজিস আলম। শহীদ পরিবারের সদস্যদের নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়ে এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি প্রশাসনকে আরো বেশি কঠোর হওয়ার আহ্বান জানানো হয়।

প্রথম ধাপে বৃহত্তর চট্টগ্রামের ১১ জেলার ১০৫টি শহীদ পরিবারের মাঝে পাঁচ লাখ টাকা  করে আর্থিক সহায়তা প্রদান করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আর্থিক সহায়তা প্রদানের এই কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়কবৃন্দ,প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাসহ আরো অনেকেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...