সোমবার, ১০ আগস্ট ২০২৬

শাহ আমানত বিমানবন্দরে ৪২ হাজার ডলার সমান রিয়াল, দিরহামসহ যাত্রীকে আটক

চট্টগ্রাম নিউজ ডেস্ক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ ৫৮ হাজার ৯৩০ টাকার সমান সৌদি রিয়াল, ওমানি রিয়াল ও ইউএই দিরহামসহ দুবাইগামী এক যাত্রীকে আটক করা হয়েছে।  

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বেবিচকের সহযোগিতায় তল্লাশির মাধ্যমে টার্মিনাল ভবনের আন্তর্জাতিক বর্হিগমন ৭ নম্বর গেইটে এনএসআই এবং কাস্টমস টিম এ অভিযান পরিচালনা করে।

তার ব্যাগেজে সবজির ভেতর লুকিয়ে বৈদেশিক মুদ্রাগুলো পাচার করার চেষ্টা করেছিলেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রামের লোহাগাড়ার সাকিব নেওয়াজ নামের ওই যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৭ ফ্লাইটে দুবাই যাওয়ার কথা ছিল।

তার সবজির কার্টনে ১ লাখ ৪০ হাজার সৌদি রিয়াল (প্রতি রিয়াল ৩২.৭০ টাকা দরে ৪৫ লাখ ৭৮ হাজার টাকা),৫৭৫ ওমানি রিয়াল (প্রতি রিয়াল ৩১০ টাকা দরে ১ লাখ ৭৮ হাজার ২৫০ টাকা) এবং ৯ হাজার ২০০ ইউএই দিরহাম (প্রতি দিরহাম ৩২ দশমিক ৯০ টাকা দরে ৩ লাখ ২ হাজার ৬৮০ টাকা) পাওয়া যায়। যা বাংলাদেশী টাকায় ৫০ লাখ ৫৮ হাজার ৯৩০ টাকা এবং ইউএস ৪২ হাজার ১৫৮ ডলারের সমান। উদ্ধার করা বিদেশি মুদ্রা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ যাত্রী ফ্রিকোয়েন্টলি মধ্যপ্রাচ্যে যাতায়াত করেন। তিনি সরকার নির্ধারিত পরিমাণ বৈদেশিক মুদ্রার চেয়ে বেশি (৭ হাজার ইউএস ডলারের সমান) মুদ্রা পাচারের চেষ্টা করায় তার কাছে থাকা সব বৈদেশিক মুদ্রা আটক করা হয়েছে, যা জব্দ হবে। এনএসআইর সুপারিশে কাস্টমস কর্তৃক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রক্রিয়া চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...