শনিবার, ২৭ জুন ২০২৬

হাসনাত-সারজিসের গাড়িবহরে ট্রাকের ধাক্কা, বাবা-ছেলে রিমান্ডে

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরে ট্রাকের ধাক্কা দেওয়ার ঘটনার মামলায় আসামি বাবা-ছেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) পুলিশের আবেদনের প্রেক্ষিতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক আদালতে এই রিমান্ড মঞ্জুর করেন।

শুনানিতে অংশ নেওয়া আইনজীবী মোহাম্মদ শাহজাহান বলেন, নিরাপদ সড়ক আইনে করা মামলায় ড্রাইবার মুজিবুর রহমান ও হেলপার রিফাত মিয়াকে রিমান্ড দিয়েছেন আদালত। পুলিশের পাঁচদিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে আদালত দুইদিন রিমান্ড মঞ্জুর করেন। দুজনেই সম্পর্কে বাবা ও ছেলে।

গত ২৭ নভেম্বর চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে হাসনাত-সারজিতের গাড়িবহরে একটি ট্রাক ধাক্কা দেয়। তবে এই ঘটনায় দুই সমন্বয়ক অক্ষত থাকলেও গাড়িটি সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনা ক্ষতিগ্রস্ত গাড়ির চালক আহমেদ নেওয়াজ বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলাটি করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক...

পটিয়ায় প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

পটিয়ায় ট্রেনের ধাক্কায় কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।...

রামগড়ে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় জুলাই শহিদের এক আত্মীয়া, মাদ্রাসাপড়ুয়া সপ্তম...

ইন্দো-প্যাসিফিক নতুন বিশ্বব্যবস্থা: ক্ষমতার রূপান্তর, আঞ্চলিক পরিচয় ও কৌশলগত প্রতিযোগিতা

একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে “ইন্দো-প্যাসিফিক” (Indo-Pacific) ধারণাটি কেবল একটি...

প্রখ্যাত চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল হোসেন আর নেই

দেশের প্রখ্যাত চক্ষুচিকিৎসক, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের...

চট্টগ্রামের বোয়ালখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চটগ্রামের বোয়ালখালীতে শ্বশুর বাড়ি থেকে রুমা আকতার সীমা(২৬) এক...

আরও পড়ুন

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার সন্দেহভাজন আসামি ইশতিয়াককে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭।শনিবার (২৭...

পটিয়ায় প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

পটিয়ায় ট্রেনের ধাক্কায় কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক নারী গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার দুপুর একটার দিকে পটিয়া পৌর সদরের...

চট্টগ্রামের বোয়ালখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চটগ্রামের বোয়ালখালীতে শ্বশুর বাড়ি থেকে রুমা আকতার সীমা(২৬) এক প্রবাসী স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কধুরখীল ইউনিয়নের...

হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশে দিল জনতা

চট্টগ্রামের হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও পাঁচটি লম্বা দা সহ ৪ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।শুক্রবার (২৬ জুন)...