সোমবার, ২৪ আগস্ট ২০২৬

নিহত আইনজীবী সাইফুলের পরিবারের জন্য গঠিত তহবিল থেকে লাখ টাকা প্রদান

নিজস্ব প্রতিবেদক

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবারের জন্য গঠিত তহবিল থেকে ফাউন্ডেশনের নিজস্ব তহবিলের ১ লাখ টাকা তার পরিবারকে তুলে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা প্রফেসর ড. আ.ফ.ম খালেদ হোসাইন।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৮টায় শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে পরিবারের সাথে সাক্ষাতে গিয়ে এই টাকা হস্তান্তর করেন তিনি।

এ বিষয়ে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় শহীদ পরিবারের জন্য ফাউন্ডেশনের নিজস্ব তহবিলের ১ লাখ টাকা উপদেষ্টা প্রফেসর ড. আ.ফ.ম খালেদ হোসাইন মরহুমের পরিবারের হাতে তুলে দিয়ে আজ উপহার হস্তান্তর উদ্বোধন করেছেন।

তিনি বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবার, আড়াই বছরের মেয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী ও তার অনাগত সন্তানের স্থায়ী ব্যবস্থাপনার লক্ষ্যে ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ পরিবারের সম্মতি সাপেক্ষে ইতোমধ্যে ১ কোটি টাকা টার্গেটের ফান্ড রাইজিং শুরু হয়েছে। যা দেশবাসীর সম্মিলিত আন্তরিক অংশগ্রহণেই কেবলমাত্র কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারে।

ফাউন্ডেশনের অন্যতম উদ্ভাবনী প্লাটফর্ম helpNhelper.com এর মাধ্যমে তথা কমেন্টের লিংকে ক্লিক করে যে কেউ চাইলে খুব সহজে এ মহতী কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন। একইসাথে আপনার উপহার প্রদানের সাথে সাথে এ পর্যন্ত মোট কত টাকা উঠেছে তা লাইভ আপডেট দেখতে পারবেন। ড. আ ফ ম খালেদ হোসাইন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা হিসেবে ফাউন্ডেশনের সাথে দীর্ঘদিন ধরে সংযুক্ত আছেন।

ইতিহাসে মজলুমের প্রতীক হয়ে উঠা আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবারের জন্য নিজের সর্বোচ্চ ভালোবাসা নিয়ে পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে...