রবিবার, ২৬ জুলাই ২০২৬

ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য মন্ত্রীদের বোমা হামলার হুমকি: তদন্তে এফবিআই

চট্টগ্রাম নিউজ প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য মন্ত্রিসভার একাধিক সদস্য ও তাদের পরিবারের বিরুদ্ধে বোমা হামলার হুমকির অভিযোগ উঠেছে। গত ২৬ ও ২৭ নভেম্বর (মঙ্গলবার ও বুধবার) এই হুমকি আসে। ঘটনাটি তদন্ত করছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।

এফবিআই জানায়, ট্রাম্পের প্রশাসনে মনোনীত বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের লক্ষ্য করে পাইপ বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এই হুমকির সঙ্গে বেশ কিছু ভুয়া ফোনকলের বিষয়ও উঠে এসেছে, যা টার্গেট ব্যক্তিদের নিরাপত্তায় উদ্বেগ সৃষ্টি করেছে।

বোমা হামলার হুমকির তালিকায় অন্তত ৯ জন সম্ভাব্য মন্ত্রীর নাম রয়েছে। এদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষা, কৃষি, শ্রম এবং আবাসন মন্ত্রণালয়ের জন্য মনোনীত ব্যক্তিরা। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত নিউইয়র্কের রিপাবলিকান কংগ্রেস সদস্য এলিস স্টেফানিকও এই হুমকির শিকার।

স্টেফানিকের দফতর থেকে জানানো হয়, থ্যাংকসগিভিং উদযাপনের জন্য নিউইয়র্কে আসার পথে তিনি ও তার পরিবার এই হুমকির বিষয়ে অবগত হন। এসময় তার স্বামী ও তিন বছর বয়সী সন্তান তার সঙ্গে ছিলেন।

ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও একই ধরনের হুমকির শিকার হয়েছেন। তিনি জানান, হুমকির বিষয়টি পুলিশ তাকে জানায়। ঘটনার সময় তার সাত সন্তান বাড়িতে ঘুমিয়ে ছিলেন।

কৃষিমন্ত্রী পদে মনোনীত ব্রুক রোলিন্স, আবাসনমন্ত্রী স্কট টার্নার এবং শ্রমমন্ত্রী লোরি শাভেজ-ডিরেমার বোমা হামলার হুমকির বিষয়ে জানিয়েছেন। পরিবেশ সুরক্ষা সংস্থার প্রশাসক হিসেবে মনোনীত লি জেলডিনও তার বাড়িতে পাইপ বোমা হামলার হুমকি পাওয়ার কথা উল্লেখ করেন।

ট্রাম্পের ট্রানজিশন টিমের মুখপাত্র ক্যারোলিন লেভিত জানিয়েছেন, সম্ভাব্য মন্ত্রী ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, “এই হুমকি শুধু সহিংস নয়, এটি অ-আমেরিকান মানসিকতার প্রতিফলন।”

হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে জানানো হয়, হুমকির এই ঘটনাগুলো বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে। এ বিষয়ে প্রশাসন আরও কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে।

বোমা হামলার এই হুমকিগুলো ট্রাম্প প্রশাসনের সদস্যদের নিরাপত্তায় নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। এফবিআই ও অন্যান্য সংস্থাগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এই ধরনের হুমকি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলবে বলে বিশ্লেষকদের ধারণা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের...

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

আরও পড়ুন

ইংল্যান্ডের স্বপ্ন ভেঙ্গে ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। মুখোমুখি দুই বিশ্বসেরা দল। কিন্তু মাঠের লড়াইটা কেমন যেন বড়ই বেমানান বিশ্বকাপের সাথে সে সাথে দুই দলের নাম, জশ, খ্যাতি আর...

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

এবারের বিশ্বকাপ ট্রফিটা ফান্সের হাতেই উঠছে তেমনটি দেখছিলেন বেশিরভাগ ফুটবল বোদ্ধা থেকে শুরু করে দর্শক। গত আসরে শিরোপা জিততে না পারার হতাশা কাটিয়ে উঠার...

আর্জেন্টিনা-ইংল্যান্ড ফাইনালের লড়াই কাল

বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা আর বাড়তি উম্মাদনা। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ আসলেই সামনে চলে আসে নানা সমালোচনা আর বিতর্ক। তবে সবার আগে...

চিপ ওয়ার: বৈশ্বিক ক্ষমতার পুনর্বিন্যাস

একবিংশ শতাব্দীতে ইন্টারন্যাশনাল পলিটিক্সে ক্ষমতার প্রকৃতি মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে। অতীতে মিলিটারি পাওয়ার, প্রাকৃতিক সম্পদ, জ্বালানি নিয়ন্ত্রণ এবং পারমাণবিক অস্ত্র গ্লোবাল পাওয়ার-এর প্রধান ভিত্তি হিসেবে...