শনিবার, ২০ জুন ২০২৬

চট্টগ্রাম আদালতে ইসকন ইস্যুতে বিক্ষোভ: নথিপত্রে আগুন

চট্টগ্রাম নিউজ প্রতিবেদক

চট্টগ্রাম আদালতে ইসকন সংশ্লিষ্টতার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভের জেরে ক্লার্ক অ্যাসোসিয়েশনের (মুন্সি সমিতি) অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ভূমি অধিগ্রহণ শাখার উল্টোপাশে এ ঘটনা ঘটে, যা আদালত চত্বরে উত্তেজনা সৃষ্টি করেছে।

আইনজীবীদের অভিযোগ, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়ার পর তাকে বহনকারী প্রিজনভ্যান আটকে বিক্ষোভ করে ইসকন সদস্যরা। সেই বিক্ষোভে ক্লার্ক সমিতির কয়েকজন সদস্য তাদের খাবার ও পোশাক সরবরাহ করেন এবং সামাজিক মাধ্যমে উস্কানিমূলক পোস্ট দেন।

এক বিক্ষুব্ধ আইনজীবী বলেন, “মুন্সি সমিতির সদস্যরা ইসকনকে সহায়তা করেছেন, যা সম্পূর্ণ অনৈতিক। তাদের আচরণে সাধারণ আইনজীবীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।”

অন্যদিকে, মুন্সি সমিতির সাধারণ সম্পাদক রিপন কান্তি নাথ অভিযোগ করেন, “আইনজীবীরা আমাদের অফিসে হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ নথি, ব্যাংকের হিসাবপত্র এবং সদস্যদের তথ্য পুড়িয়ে দিয়েছেন। আমাদের সংগঠন সব ধর্মের মানুষের জন্য, এখানে কোনো পক্ষপাত নেই।”

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক জানান, “এ ঘটনা দুঃখজনক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনার পর আদালত চত্বরে উত্তেজনা অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে। পুরো ঘটনার তদন্তের দাবি জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের সদরঘাটে মসজিদ থেকে চুরি হওয়া পৌনে ২ লাখ টাকাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় একটি জামে মসজিদের অফিস...

হাইতিকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয় ব্রাজিলের

বিশ্বকাপে প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে হতাশাজনক ড্রয়ের পর অবশেষে...

ফটিকছড়িতে বসতঘর থেকে মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে জহুরুল আনোয়ার (৭৫) নামের এক বীর মুক্তিযোদ্ধার...

চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের প্রসঙ্গ তুলে ধরে পররাষ্ট্র...

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম

প্রধানমন্ত্রীর নির্দেশে বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত সীমান্ত ও দিগন্ত...

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট প্রথম জয় পেল হোয়াইট ফ্যালকন

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

আরও পড়ুন

ফটিকছড়িতে বসতঘর থেকে মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে জহুরুল আনোয়ার (৭৫) নামের এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জহুরুল আনোয়ার হামজাটিলা এলাকার মৃত ফজল করিমের ছেলে।শনিবার (২০...

হাটহাজারীতে বোনের বিয়ের ক্লাবের সামনেই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ছোট ভাইয়ের

চট্টগ্রামের হাটহাজারীতে মেজ বোনের বিয়ের আনন্দঘন মুহূর্তে ডাম্প ট্রাকের ধাক্কায় ছোট ভাই নিহত হওয়ার ঘটনায় নিমিষেই বিষাদে পরিণত হয়েছে পুরো বিয়ের আয়োজন। শুক্রবার (১৯ জুলাই)...

পতেঙ্গায় ৮০০ কেজি চিনিসহ দুই চোরাকারবারি আটক

চট্টগ্রামের পতেঙ্গায় অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে খালাসকৃত ৮০০ কেজি চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার (১৯ জুন) ভোর পাঁচটার সময়...

সাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটের ৪ জেলেকে উদ্ধার কোস্ট গার্ডের

চট্টগ্রামে কুতুবদিয়ার পশ্চিমে গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে দুই দিন ধরে ভাসতে থাকা ফিশিং বোটসহ ৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।শুক্রবার (১৯ জুন)...