মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে পানি নিষ্কাশনের অভাবে ১০০ একর কৃষি জমি পরিত্যক্ত

সাফায়েত মেহেদী, মিরসরাই (চট্টগ্রাম)

চট্টগ্রামের মিরসরাই উপজেলার সদর ইউনিয়ন ও পৌরসদরের কৃষকরা দীর্ঘ ৩০ বছর ধরে তাদের জমির শষ্য আবাদ করতে না পেরে বেঁচে থাকার সংগ্রামে মুখোমুখি। ১শ একর পরিত্যক্ত কৃষি জমি বর্তমানে ফসল আবাদে অনুপযোগী হয়ে পড়েছে, যার জন্য প্রতি বছর নানা দুর্দশার মুখে পড়তে হচ্ছে স্থানীয় কৃষকদের। অতিরিক্ত বর্ষা ও শুষ্ক মৌসুমে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় এই জমিগুলো অবহেলায় পড়ে রয়েছে, যার ফলে কৃষকরা খাদ্যশষ্যের জন্য তাদের জমিতে চাষ করতে পারছেন না।

অন্যদিকে, জমিতে কাজ না পেয়ে অনেক কৃষক জীবিকা নির্বাহের জন্য তাদের জমি বিক্রি করে ভূমিহীন হয়ে পড়ছেন। একদিকে তারা জীবনের তাগিদে সংগ্রাম করছেন, অন্যদিকে তাদের জমির অযত্নে রয়ে যাওয়া প্রতিবন্ধকতার কারণে তারা নতুন করে বাঁচার আশা হারাচ্ছেন।

এ বিষয়ে স্থানীয় কৃষকরা জানিয়েছেন, যদি মহামায়া লেকের পানি কৃষি জমিতে ড্রেনের মাধ্যমে পৌঁছানো বা গভীর নলকূপ স্থাপন করে সেচের ব্যবস্থা করা হয়, তবে পরিত্যক্ত জমিগুলো পুনরায় চাষাবাদের আওতায় আসবে। এর ফলে, কৃষকদের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং দেশের খাদ্য ও আমিষের চাহিদাও পূরণ করা সম্ভব হবে।

মিরসরাইয়ের সাবেক চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরী জানান, ইতিমধ্যেই পানি নিষ্কাশনের জন্য কিছু ব্যবস্থা নেওয়া হলেও, তা পানির প্রবাহের তুলনায় অপ্রতুল। কৃষকদের দাবি, যদি পানি সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা যায়, তবে বোরো ধান, সবজি, মৎস্য চাষ এবং ফলজ বাগান করা সম্ভব হবে।

স্থানীয় বাসিন্দা ও কৃষকরা আরও বলেন, “এই পরিত্যক্ত জমিতে চাষাবাদ শুরু হলে মিরসরাইয়ের কৃষি খাতে বিপ্লব ঘটে যাবে। কৃষকদের স্বাবলম্বী হতে সাহায্য করবে, এবং স্থানীয় মানুষও খাদ্য নিরাপত্তার দিকে আরো একধাপ এগিয়ে যাবে।”

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন জানিয়েছেন, তিনি কৃষকদের একটি লিখিত আবেদন পেয়েছেন এবং জমিগুলো চাষাবাদের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

স্থানীয় জনগণের আশাবাদ, দ্রুত সময়ের মধ্যে তাদের সমস্যার সমাধান হলে মিরসরাইয়ের পরিত্যক্ত জমিগুলো প্রাণ ফিরে পাবে, এবং কৃষকদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার চাতরী এলাকায়...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...