রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

চান্দগাঁওয়ে পুলিশের অভিযানে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চান্দগাঁও থানা পুলিশ টেকবাজার এলাকায় একটি ভবনে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র-ম্যাগাজিন-গুলিসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার(২১ নভেম্বর) দিবাগত রাত ৩ টায় চান্দগাঁও থানাধীন টেকবাজার পুল এলাকায় শাহেদ বিল্ডিংয়ের ৪র্থ তলার ৪ নং কক্ষে অভিযান চালিয়ে অস্ত্রসহ এই তিন পাহাড়ি সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হলেন- মিদোক মারমা (৪২), উহলাঞো মারমা (৪০) ও মুইচিং মারমা (২৩)।

অভিয়ানের ব্যাপারে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিন চট্টগ্রাম নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৩টা ৫ মিনিটে চান্দগাঁও থানাধীন টেকবাজার পুল এলাকায় শাহেদ বিল্ডিংয়ের ৪র্থ তলার ৪ নং কক্ষে অভিযান চালিয়ে তিন অস্ত্রকাবারিকে গ্রেফতার করা হয়েছে।
এসময় তাদের হেফাজত থেকে যুক্তরাষ্ট্রে প্রস্তুতকৃত ৭.৬৫ মিমি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞেসাবাদে আসামিরা জানায় তারা বিভিন্ন সময়ে বান্দরবানসহ বিভিন্ন এলাকা থেকে নানা ধরনের বিদেশি আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরসহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করে থাকে।

cmp-police

জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) ফয়সাল আহম্মেদের নেতৃত্বে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহম্মেদ টিমের সদস্যদের নিয়ে অভিযান চালান।
অভিযানে এসআই মোঃ মোমিনুল হাসান, এসআই ইমরান ফয়সাল, এসআই আজাহারুল ইসলাম, এএসআই জালাল উদ্দিন, এএসআই রাজু আহম্মেদ, এএসআই শাহ আলম, এএসআই জালাল উদ্দিন সোহাগ ও এএসআই সুজন কুমার দাশও অংশ নেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী...

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। শুধু দেশ ও পরিবেশ পরিচ্ছন্ন করলেই হবে না, মানুষের মনও...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দলের...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের যেকোনও সংকটকালে দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। নেতাকর্মীদের নিয়ে কাজ করে অতীতের...

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে কেউ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী তাদের কঠোর হাতে দমন করা হবে...