মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

১৫ বছর পর চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রাবাসে তালিকা প্রকাশ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের নবাব সিরাজউদ্দৌলা ও সূর্যসেন ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থীদের তালিকা অবশেষে ১৫ বছর পর প্রকাশ করা হয়েছে। বুধবার বিকালে প্রকাশিত এ তালিকায় ৩০০ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আগামী ২৫ তারিখের মধ্যে শিক্ষার্থীদের হোস্টেলে উঠার জন্য যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে, হোস্টেলে থাকার জন্য আসবাবপত্র এবং খাবারের খরচ শিক্ষার্থীদেরই বহন করতে হবে।

এর আগে, ছাত্রাবাস খোলার জন্য দুইদিন ধরে আন্দোলন করে শিক্ষার্থীরা। গত সোমবারে তালিকা প্রকাশ করার কথা থাকলেও তা হয়নি, যার কারণে দ্বিতীয় দিনের মতো বুধবারও শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসন তাদের সঙ্গে প্রতিশ্রুতি দিলেও ছাত্রদলের এক অংশের চাপের কারণে ছাত্রাবাস খোলার কাজ বিলম্বিত হয়েছে।

এ বিষয়ে শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে বাসা থেকে দূরে থাকার কারণে যাতায়াতে অতিরিক্ত খরচ ও সময় নষ্ট হয়, এছাড়া রাস্তাঘাটে যানজটের কারণে তাদের পড়াশোনা বাধাগ্রস্ত হয়। তাই ছাত্রাবাসে থাকার জন্য তাদের খুবই প্রয়োজন।

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. ইয়াছিন চট্টগ্রাম নিউজ’কে জানান, দুই ছাত্রাবাসে আবাসিক শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে এবং আগামী ২৫ তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...