শনিবার, ৯ মে ২০২৬

চট্টগ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে গণজমায়েত ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রবিবার ( ১০ নভেম্বর) নগরীর চকবাজার প্যারেড কর্নারে গণজমায়েত হয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়। এরআগে সকাল থেকে পুরো নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়।

ঢাকায় আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে নেওয়া হয় চট্টগ্রামেও বাড়তি নিরাপত্তা।তবে চট্টগ্রামের কোথাও আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা মিলেনি।

এদিকে বিকেলে চকবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, বিভিন্ন সময় ফ্যাসিবাদি শক্তিকে বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য ছাত্ররা রাজপথে রক্ত দিয়েছে। ২০২৪ সালে বিগত ১৫ বছরের ফ্যাসিবাদি শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করে ঐক্যবদ্ধ হয়েছিলাম। আমরা স্পষ্ট করে বলতে চাই যদি জুলাইয়ের হত্যাকারী মাথাচাড়া দিয়ে উঠতে চায়, আবার ফিরতে চায় তাহলে সে মাথা আমরা দুমড়ে মুচড়ে ভেঙে দিবো।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন জানান, ঢাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামার বিষয়টি মাথায় রেখে চট্টগ্রামেও আমরা সতর্ক আছি। এখানে এরকম কোনো ঘটনা যেন না ঘটে, সেই বিষয়ে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে...

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে...

সংসদে শাপলা চত্বরের শহীদদের সম্মান দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল...

আরও পড়ুন

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা...

চট্টগ্রামে ‘বিরল মশাবাহিত’ রোগে সিভাসু অধ্যাপিকার মৃত্যু

চট্টগ্রামে এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার মানলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের অধ্যাপক ড....