শনিবার, ৯ মে ২০২৬

হাজারী গলির উত্তেজনা নিরসনে চসিক মেয়রের সঙ্গে ব্যবসায়ী কল্যাণ সমিতির বৈঠক 

নিজস্ব প্রতিবেদক

ইসকন সংক্রান্তে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে হাজারী গলির বিরাজমান উত্তেজনা নিরসন, এলাকায় শান্তি প্রতিষ্ঠায়, নিরাপরাধ ঔষধ ব্যবসায়ী ও কর্মচারিদের গ্রেপ্তার না করতে, ইতিপূর্বে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে আটককৃতদের মধ্য হতে নিরপরাধ ঔষধ ব্যবসার মালিক-শ্রমিকদের মুক্তি দেয়ার বিষয়ে সহযোগিতা চেয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাঃ শাহাদাত হোসেনের সাথে বৈঠক করেছেন হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি, বাংলাদেশ ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চট্টগ্রাম জেলা (বিসিডিএস) শাখা, বাংলাদেশ জুয়েলারী এসোসিয়েশন (বাজুস) চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ।

রবিবার ( ১০ নভেম্বর) ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির একটি প্রতিনিধি দল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এর কার্যালয়ে উক্ত বৈঠক করেন।

এসময় উপস্থিত ছিলেন হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি চট্টগ্রাম-এর সভাপতি আজগর আলী, সমিতির সহ-সভাপতি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ তথ্য ও গবেষণা সম্পাদক আলমগীর নূর, বাংলাদেশ জুয়েলারী এসোসিয়েশন (বাজুস) চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মি. যিসু বণিক।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি চট্টগ্রাম’র সাধারণ সম্পাদক বিকাশ কান্তি সিংহ, বাংলাদেশ ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চট্টগ্রাম জেলা শাখা(বিসিডিএস)’র সহ সভাপতি জয় প্রকাশ দাশ, সহ-সভাপতি শাহজাহান ছিদ্দিকী, সহ-সভাপতি দিলীপ কুমার ধর, যুগ্ম সম্পাদক রাজীব ধর তমাল, প্রশান্ত কুমার পান্ডে প্রমুখ।

বৈঠকে উপস্থিত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা চসিক মেয়র এর দৃষ্টি আকর্ষণ করে গত ৫ নভেম্বর হাজারী গলি ও আশপাশের এলাকায় সংগঠিত ঘটনায় যৌথবাহিনীর উপর দুষ্কৃতকারীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এরূপ ঘটনা আর পুনরাবৃত্তী না হওয়ার জন্য সচেষ্ট থাকার প্রতিশ্রুতিসহ প্রকৃত দুষ্কৃতকারীদেরকে চিহ্নিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্বক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন এবং জাতীয় অর্থনীতির যোগানদাতা জীবনরক্ষাকারী বাংলাদেশের বৃহৎ ঔষধ বাণিজ্য খাত হাজারী গলির ঔষধ ও জুয়েলারী মার্কেট ও দোকান নিরবিচ্ছিন্নভাবে খোলা রাখার পরিবেশ নিশ্চিৎ করার জন্য আটককৃদের মধ্যে নিরপরাধীদের মুক্তিসহ অত্র ঘটনায় লিপিবদ্ধ মামলার এজাহার বহির্ভূত নতুন করে নিরপরাধ কোন ঔষধ ব্যবসায়ী ও কর্মচারীকে ঢালাওভাবে গ্রেপ্তার না করতে  চসিক মেয়রের আইনগত সহযোগিতা কামনাসহ হাজারী গলির অভ্যন্তরীণ ও বহিরাগত দুষ্কৃতকারীদের কবল থেকে ও পতিত স্বৈরাচারের দোসরদের উন্ধন ও প্ররোচনায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র থেকে ঐতিহ্যবাহী হাজারী গলির ব্যবসায়ীদের সুরক্ষা নিশ্চিত করণে হাজারী লেইন, টেরীবাজার ও কেসিদে রোড় এলাকায় যৌথ বাহিনীর টহল জোরদার করণসহ এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় চসিক মেয়রের সহযোগিতা কামনা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে...

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে...

সংসদে শাপলা চত্বরের শহীদদের সম্মান দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল...

আরও পড়ুন

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা...

চট্টগ্রামে ‘বিরল মশাবাহিত’ রোগে সিভাসু অধ্যাপিকার মৃত্যু

চট্টগ্রামে এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার মানলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের অধ্যাপক ড....