মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ড রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

বাংলাদেশে নিযুক্ত অনাবাসিক ফিনল্যান্ডের রাষ্ট্রদূত কিমো লাহডেভিরতা আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ছাত্র-নেতৃত্বাধীন গণআন্দোলন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ, বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক ভূরাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত তার সরকারের পক্ষ থেকে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন এবং দেশের সংস্কার কার্যক্রমে অবদান রাখার ইচ্ছা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত লাহডেভিরতা জানান, ফিনল্যান্ড সরকার রোহিঙ্গাদের জন্য এক মিলিয়ন ইউরো অনুদান দেবে এবং আরও এক মিলিয়ন ইউরো বেসরকারি সংস্থার মাধ্যমে প্রদান করা হবে।

ড. ইউনূস ছাত্র আন্দোলন এবং সংস্কার কমিশনগুলোর কাজ ও তার সরকারের প্রতি জনগণের প্রত্যাশার কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘স্বৈরাচারী শাসক দেশ ছাড়ার পর দেশের অর্থনীতি বিপর্যস্ত অবস্থায় ছিল, কিন্তু দ্রুত ও কঠোর সংস্কারমূলক পদক্ষেপ ইতোমধ্যে পরিস্থিতি স্থিতিশীল করতে সহায়ক হয়েছে।’

তিনি যোগ করেন, ‘রিজার্ভ বাড়ছে’ এবং সরকার বৈদেশিক মুদ্রা রিজার্ভে হাত না দিয়েই আন্তর্জাতিক অর্থ পরিশোধ শুরু করেছে। তিনি আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ক পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নিয়েছেন বলে উল্লেখ করেন।

রাষ্ট্রদূত জানান যে আরও ফিনিশ ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) দ্বারা সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) দ্রুত প্রক্রিয়াকরণের আহ্বান জানান। কক্সবাজারে এক ফিনিশ প্লাস্টিক পুনর্ব্যবহারকারী প্রতিষ্ঠান একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পুনর্ব্যবহার করে তা প্লাস্টিকের চাদরে রূপান্তর করতে আগ্রহী, যা রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয়কেন্দ্রগুলিতে ব্যবহৃত হতে পারে।

রাষ্ট্রদূত আরও জানান, ফিনল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থী ও দক্ষ কর্মী নিয়োগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি এবং কোয়ান্টাম কম্পিউটিং ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য ফিনিশ পক্ষের আগ্রহ রয়েছে।

প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে তার দায়িত্ব পালনে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...