রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

জলিল নগর বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত এশায়াত মাহফিলে লাখো আশেকে রাসূলের ঢল

অনলাইন ডেস্ক

মানবজাতির জন্য সুমহান আর্দশের শাশ্বত প্রতীক হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সমগ্র মানবজাতিকে হেদায়তের জন্য যিনি ধরার বুকে প্রেরিত হয়েছেন। আল্লাহর মনোনীত একমাত্র দ্বীন ইসলামকে ধরার বুকে প্রতিষ্ঠা করেছেন। প্রিয় রাসূল (দ.) এর পর আর কোন নবী-রাসূল পৃথিবীতে আগমন করবেন না। মানুষকে হেদায়তের জন্য যুগে যুগে নবীর ওয়ারিছ হিসেবে আউলিয়ায়ে কেরামগণ পৃথিবীতে এই মহান দায়িত্ব পালন করবেন। প্রিয় রাসূল (দ.) এর পূর্ণ অনুসরণ-অনুকরণ করে নিজের জীবন পরিচালিত করার বেনজির দৃষ্টান্ত স্থাপন করেছেন খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আন্হু। নবীজির সুন্নাতকে নিজের জীবনে বাস্তবায়িত করেছেন। সিনা-ব-সিনা তাওয়াজ্জুহ ও ফয়েজে কুরআন এর নূর প্রদানের মাধ্যমে মানুষের অন্ধকার ক্বলবকে আলোকিত করে হেদায়াতের পথে পরিচালিত করেছেন। পাপাচারে নিমজ্জিত যুব সমাজকে নবীজির আদর্শে জীবন গঠন করার প্রেরণা দিয়েছেন, হুব্বে মোস্তফার শিক্ষা দিয়েছেন। নফসানিয়তকে (পশুত্ব) অবদমিত করে ইনসানিয়ত (মনুষ্যত্ব) প্রতিষ্ঠার পূর্ণাঙ্গ শিক্ষা রয়েছে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে। প্রিয় রাসূল (দ.) এর পথে এবং মতে খলিফায়ে রাসূল (দ.) হযরত গাউছুল আজম (রা.) নিজে যেমন সমস্ত জীবন অটল এবং অবিচল ছিলেন স্বীয় অনুসারীদেরকেও তার শিক্ষা দিয়েছেন। প্রিয় নবীজির বাতেনি নূর, কুরআনের নূর মানুষের অন্তরে অন্তরে বিতরণ করে অন্ধকারে নিমজ্জিত মানুষকে আলোকিত মানুষে পরিণত করেছেন। এভাবে পথহারা মানুষদের হেদায়াতের পথে পরিচালিত করে শান্তি প্রতিষ্ঠায় কিংবদন্তির ভূমিকা পালন করেছেন। ফলশ্রুতিতে শত বাধা বিপত্তি আসলেও খলিফায়ে রাসূল হযরত গাউছুল আজম (রা.) এর এখলাসের সাদকায় এই তরিক্বত স্বীয় মহিমায় সর্বদা অম্লান। মাশাআল্লাহ।

গতকাল (০৪ অক্টোবর, শুক্রবার) বাদে আসর হতে চট্টগ্রাম রাউজান জলিল নগর বাস স্ট্যান্ডে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ, উত্তর রাউজান ১নং শাখার উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর স্মরণে আয়োজিত এশায়াত মাহফিলে ধর্মপ্রাণ মুসলিম মিল্লাতের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব এসব কথা বলেন।

এ মাহফিলে আরো বক্তব্য রাখেন মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন নূরী, মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল।

মিলাদ কিয়াম শেষে দেশের উন্নতি ও অগ্রগতি এবং দরবারের প্রতিষ্ঠাতা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী...

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী খালে ফেলে পরিবেশ দূষণের দায়ে বনফুল এগ্রো অ্যান্ড ডেইরি নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ভর্তি রয়েছে চার শিশু। মাটিরাঙ্গা, দীঘিনালা ও খাগড়াছড়ি সদর উপজেলায় তুলনামূলক...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টারদিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের...