শনিবার, ১৫ আগস্ট ২০২৬

শুক্রবার থেকে উন্মুক্ত হচ্ছে খৈয়াছড়া ঝরনা

সাফায়েত মেহেদী, মিরসরাই।

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় ঝুঁকিপূর্ণ পাথর অপসারণের পর শুক্রবার (৪ অক্টোবর) পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে।

বুধবার (২ অক্টোবর) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর বন-বিভাগের বারৈয়াঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম।

এর আগে গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) খৈয়াছড়া ঝরনায় পাথর পড়ে পর্যটক নিহত হওয়ার পরদিন শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঝরনায় পর্যটকদের সুরক্ষা নিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পাথর সরানোর জন্য খৈয়াছড়া ঝরনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

বুধবার (২ অক্টোবর) দুপুরে ঝরনা সংস্কার,  নিরাপত্তা,পরিবেশ দূষন রোধ, মূল্য তালিকা টাঙানো, পর্যটকদের হয়রানি রোধ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের সম্মতিতে ক্রমে আগামী শুক্রবার থেকে খৈয়াছড়া ঝরনা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন করেরহাট জোনের সহকারী বন সংরক্ষক  হারুন অর রশিদ, চট্টগ্রাম উত্তর বন-বিভাগের বারৈয়াঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম, বিট কর্মকর্তা মো: মামুন এবং হোটেল মালিক ও টুরিস্ট গাইড এবং স্থানীয় জনগন।

চট্টগ্রাম উত্তর বন-বিভাগের বারৈয়াঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম বলেন, খৈয়াছড়া ঝরনা পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যুর পর ঝরনায় ঝুঁকিপূর্ণ পাথর অপসারণের কাজের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। ঝুঁকিপূর্ণ পাথর অপসারণ শেষে আগামী শুক্রবার (৪ সেপ্টেম্বর) থেকে খৈয়াছড়া ঝরনা পর্যটকদের জন্য আবার পুরোদমে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...